“সেই রাতে কাটা ছাগলের মত কাঁপছিল ছেলে,ওর কান্নার রেকর্ডিং আছে আমার কাছে”, কাঁদতে কাঁদতে বলছেন কাঞ্চনের বৌ পিঙ্কি!

টলিউডে পরকীয়া কোনো নতুন ঘটনা না, বরং প্রতিদিনের আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। সম্প্রতি নুসরাত জাহান নিখিল জৈন, অতীতে শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে শুরু করে বহু অভিনেতা অভিনেত্রীদের নাম এই তালিকায় উঠে এসেছে। বর্তমানে এই তালিকার বিতর্কিত মুখ অভিনেতা, বিধায়ক কাঞ্চন মল্লিক এবং স্ত্রী পিঙ্কি বন্দোপাধ্যায়। তাদের দাম্পত্য বিবাদ গড়িয়েছে থানার অভিযোগ অবধি। ২৪ ঘণ্টার মধ্যে একে অপরের নামে থানায় অভিযোগ করেছেন। কাদা ছোঁড়াছুঁড়ি চলছে দু’পক্ষ থেকেই, থেমে থাকেননি কাঞ্চনের বান্ধবী শ্রীময়ী চট্টরাজ।

কাঞ্চন মল্লিক বরাবর বলেছেন শ্রীময়ী চট্টরাজের সঙ্গে নাম জড়িয়ে ইচ্ছে করে ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে। এমনকি এটাকে রাজনৈতিক চক্রান্ত বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরো বিস্ফোরক দাবি করে বলেন প্রশাসনিক মহলেও ‘বন্ধু’ পাতিয়েছেন তাঁর স্ত্রী। নিজের সেই পরকীয়া আড়াল করতে তাই এই পন্থা অনুসরণ করেছেন তিনি।

কাঞ্চনের এই অভিযোগ অবশ্য উরিয়ে দিয়েছেন তার স্ত্রী পিঙ্কি বন্দোপাধ্যায়। তার বক্তব্য, ” বন্ধু বলতে কাঞ্চন কী বোঝেন আমি জানি না, প্রশাসনিক ক্ষেত্রে আমার কোনো বন্ধু নেই। আজ অবধি ইন্ডাস্ট্রিতে আমি কারোর সাথে ঘুরে বেড়িয়েছি এরকম কোনো প্রমাণ নেই।এখন পরিকল্পনা করে অন্যদিকে ঘোরালে তো হবে না।”

কাঞ্চন অবশ্য থানায় অভিযোগ করার পরেই প্রশ্ন তোলেন ‘‘বিধায়ক কাঞ্চন মল্লিকের উপর কেন এত রাগ পিঙ্কির?” প্রসঙ্গত কাঞ্চনের সাথে পিঙ্কি বন্দোপাধ্যায় কে নির্বাচনের প্রচারে দেখা যায়নি। এই অভিযোগের উত্তরে পিঙ্কি বলেন – “পরকীয়া না, রাস্তায় আমার এবং আমার ছেলের ওপর দুর্ব্যবহার ওরা করেছে, হুমকি দিয়েছে, একজন মা হিসেবে প্রতিবাদ করেছি।”

তবে শুরু থেকেই কাঞ্চন দাবি করেছেন এই ঘটনা সম্পূর্ণ ভুল ভাবে প্রচার হচ্ছে। তিনি বা শ্রীময়ী কেউ কোনো অসভ্য ব্যবহার করেনি বরং পিঙ্কি বন্দোপাধ্যায়ের দাদা কাঞ্চনের দিকে তেড়ে এসেছিল। তার ছেলে গাড়িতে চুপ করেই বসে ছিল। যদিও পিঙ্কির দাবি, ‘কাটা ছাগল’-এর মতো ছটফট করেছে ছেলে।

এই ঘটনার পরেই ভেঙে পড়েন পিঙ্কি বন্দোপাধ্যায়। তাদের দীর্ঘ দিনের বিবাহিত জীবন ক্রমশ বদলাতে দেখেছেন তার স্বামীকে। পরিবার ও সন্তানের মুখ দেখে তিনি চুপ ছিলেন। তিনি কান্নায় ভেঙে পড়েন এবং বলেন “বিশ্বাস করতে পারবেন না, গাড়ির ভিতরে আমার ছেলের কী অবস্থা হয়েছিল! আমি মা হয়ে সেটা দেখেছি। ওরা যখন গাড়ি নিয়ে বেরিয়ে গেল, কাটা ছাগলের মতো কাঁপছিল ও। খুব কাঁদছিল। সেই কান্নার রেকর্ডও আমার কাছে আছে। কিন্তু আমি কাঞ্চন মল্লিককে টেনে নীচে নামাতে চাই না।”

অভিনেতা কাঞ্চনকে নিয়ে এত দিনের জমা ক্ষোভ কেন?

“কেন আমি আগে থেকেই ওকে নিয়ে খারাপ কথা বলব? একটা মেয়ে তো তার সংসার বাঁচাতে চাইবে! ওর বিধায়ক হওয়া নিয়ে আমার রাগ থাকলে, নির্বাচনের প্রচারের সময়েই অনেক কিছু বলতে পারতাম। কিন্তু এ সব অঙ্ক আমি বুঝি না,” অকপট স্বীকারোক্তি পিঙ্কির।

কাঞ্চন-পিঙ্কি-শ্রীময়ী জটিল এই সম্পর্কের সমীকরণের মধ্যে পিঙ্কি বন্দোপাধ্যায়ের রাজনৈতিক প্রভাব ততটা নেই।তাই ব্যক্তিগত জীবনে রাজনীতি আনতে পছন্দ করেন না তিনি। এত সমস্যার পরেও তাই তিনি বলছেন ইন্ডাস্ট্রিতে এসবের কোনো প্রভাব পড়বে না, অনেকেই যোগাযোগ করেছেন, আর্টিস্ট ফোরামের সকলেই আমার পাশে আছে।

কয়েকদিনের ব্যবধানে তার ব্যক্তিগত জীবন এখন চর্চায় পরিণত হয়েছে, সোশ্যাল মিডিয়া জুড়ে মিম হচ্ছে। মানসিক ভাবে ভেঙে পড়েছেন তিনি।কাঞ্চন বলেছেন তারা বিয়ের পর থেকে এক ছাদের তলায় ঘর করেননি। যদিও অভিনেত্রী পিঙ্কি বন্দোপাধ্যায় বলেন বিতর্ক অন্যদিকে ঘোরাতে চাইলে কিছু করার নেই। একজন মা হিসাবে অভিযোগ করেছি, দাম্পত্য কলহের না, তাই এসব কথা যুক্তিহীন। পরিশেষে তিনি বলেন “আমি মা। আমি ভাঙব না। শক্ত করব নিজেকে।”

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles