আজ থেকে পাঁচ-ছয় বছর আগে একটি সিনেমা রিলিজ হয় বলিউডে যা সেই সময় আলোড়ন ফেললেও বর্তমান দিনে তার রিলিজ হলে বোধহয় আরও বেশি আলোড়ন ফেলত। সিনেমার নাম পিকে।সিনেমার নাম শুনেই বোঝা যাচ্ছে কেন এই সিনেমা বর্তমান দিনে বিতর্ক তৈরি করত।
এবার শোনা যাচ্ছে পিকে সিনেমার সিক্যুয়েল আসতে চলেছে। অর্থাৎ এই সিনেমার সেকেন্ড পার্ট তৈরি হবে। সিনেমার নাম দেওয়া হয়েছে পিকে ২। এখনো পর্যন্ত জানা যাচ্ছে রণবীর কাপুর ও আমির খান দুজনেই এই সিনেমাতে থাকবেন। ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করা শুরু হয়েছে। এই দুই নায়কের চিত্রনাট্য পছন্দ হয়েছে। পরিচালক হিসেবে কাকে ডাকা হবে তা এখনো ঠিক হয়নি। তবে দুই নায়কের পছন্দ রাজকুমার হিরানিকেই। খুব সম্ভবত শুটিং আগামী বছরই শুরু হবে।
কয়েক বছর আগে যখন পিকে রিলিজ করেছিল তখন তাতে হিন্দু ধর্ম নিয়ে এবং ধর্মগুরুদের নিয়ে অনেক কিছু দেখানো হয়েছিল যা বর্তমান দিনে দেখানো হলে প্রচুর বিতর্ক সৃষ্টি হতে পারে। হিন্দু ধর্ম নিয়ে তৈরি এই সিনেমাতে হিন্দু ধর্মকে কিন্তু গ্লোরিফাই করা হয়নি বরং সেই ধর্ম কে অপমান করা হয়েছে বলেই মত অনেকের। এখন এই ছবির সিক্যুয়েল মানুষের মন কতটা জয় করতে পারে সেটাই দেখার।





