আগেও বলিউডে কাজের সুযোগ এসেছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে। সলমন খান অভিনীত ম্যায়নে পেয়ার কিয়া ছবিতে সুযোগ পেয়েছিলেন অভিনেতা। কিন্তু স্বেচ্ছায় ফিরিয়ে দিয়েছিলেন সেই সুযোগ! কিন্তু কেন? অবশেষে গোটা বিষয় নিয়ে প্রায় ৩০ বছর পর মুখ খুললেন বুম্বাদা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত প্রথম ওয়েব সিরিজ তাও হিন্দিতে আর কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে। জুবিলি সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে। যে সিরিজের হাত ধরে তাঁর ওটিটি মাধ্যমে হাতেখড়ি হচ্ছে সেটার প্রচারের জন্য এখন বারবার তাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে হচ্ছে সেখানেই তিনি নানা কথা ভাগ করে নিচ্ছেন সকলের সঙ্গে। এবার এমন এক কথা তিনি প্রকাশ্যে আনলেন যা সবাইকে রীতিমত চমকে দিয়েছে। অভিনেতা জানালেন তিনি নাকি বলিউডে প্রথম ব্রেক আজ থেকে প্রায় ৩০ বছর আগে সলমন খানের হিট ছবি ম্যায়নে পেয়ার কিয়া দিয়েই পেয়েছিলেন।
বুম্বাদার কথা অনুযায়ী এই ছবির জন্য তিনিই প্রথম পছন্দ ছিলেন সিনেমা নির্মাতাদের। কিন্তু তিনি সেই ছবি করতে রাজি হলেন না তখন? উত্তরে অভিনেতা আসল কারণ কিন্তু ভাঙিয়ে বলেন না, বরং বলেন, ‘এসব ছাড়ুন। ভুলে যান, আমরা বরং জুবিলি নিয়ে কথা বলি।’ তিনি আবারও এই প্রসঙ্গে জনসমক্ষে কথা বলতেই সেটা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। আর হবে নাই বা কেন এই ছবির কারণেই যে বলিউডের ভাইজান ভাইজান হয়ে উঠেছিলেন। পেয়েছিলেন পরিচিতি। বলিউডে জমি শক্ত হয়েছিল তাঁর।
আগেও বলিউডে কাজের সুযোগ এসেছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে। সলমন খান অভিনীত ম্যায়নে পেয়ার কিয়া ছবিতে সুযোগ পেয়েছিলেন অভিনেতা। কিন্তু স্বেচ্ছায় ফিরিয়ে দিয়েছিলেন সেই সুযোগ! কিন্তু কেন? অবশেষে গোটা বিষয় নিয়ে প্রায় ৩০ বছর পর মুখ খুললেন বুম্বাদা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত প্রথম ওয়েব সিরিজ তাও হিন্দিতে আর কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে।
জুবিলি সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে। আর এই সিরিজের মুক্তির আগে তাঁকে এখন বলি পাড়ায় হামেশাই দেখা যাচ্ছে। যে সিরিজের হাত ধরে তাঁর ওটিটি মাধ্যমে হাতেখড়ি হচ্ছে সেটার প্রচারের জন্য এখন বারবার তাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে হচ্ছে সেখানেই তিনি নানা কথা ভাগ করে নিচ্ছেন সকলের সঙ্গে। এবার এমন এক কথা তিনি প্রকাশ্যে আনলেন যা সবাইকে রীতিমত চমকে দিয়েছে। অভিনেতা জানালেন তিনি নাকি বলিউডে প্রথম ব্রেক আজ থেকে প্রায় ৩০ বছর আগে সলমন খানের হিট ছবি ম্যায়নে পেয়ার কিয়া দিয়েই পেয়েছিলেন।
বুম্বাদার কথা অনুযায়ী এই ছবির জন্য তিনিই প্রথম পছন্দ ছিলেন সিনেমা নির্মাতাদের। কিন্তু তিনি সেই ছবি করতে রাজি হলেন না তখন? উত্তরে অভিনেতা আসল কারণ কিন্তু ভাঙিয়ে বলেন না, বরং বলেন, ‘এসব ছাড়ুন। ভুলে যান, আমরা বরং জুবিলি নিয়ে কথা বলি।’ তিনি আবারও এই প্রসঙ্গে জনসমক্ষে কথা বলতেই সেটা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। আর হবে নাই বা কেন এই ছবির কারণেই যে বলিউডের ভাইজান ভাইজান হয়ে উঠেছিলেন। পেয়েছিলেন পরিচিতি। বলিউডে জমি শক্ত হয়েছিল তাঁর। জুবিলি সিরিজে তাঁর সঙ্গে দেখা যাবে অদিতি রাও হায়দারি, অপরশক্তি খুরানা প্রমুখকে। সৌমিক সেন এবং বিক্রমাদিত্য মোতওয়ানে এই সিরিজ পরিচালনা করেছেন। ৭ এপ্রিল মুক্তি পাচ্ছে এটি। দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে।





