অন্তঃসত্ত্বা অবস্থাতেই তৈমুরকে নিয়ে হ্যালোউইন পার্টিতে মাতলেন করিনা

আগামী বছরেই তার কোলজুড়ে আসতে চলেছে তার দ্বিতীয় সন্তান। সেই খবর আগস্ট মাসেই নিজের অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন বেবো ওরফে করিনা কাপুর খান। নতুন সদস্য আসার খবর সোশ্যাল মিডিয়াতে জানান দেন সইফ আলি খানও। এখন শুধুই সময়ের অপেক্ষা।

বর্তমানে পতৌদি রাজপ্রাসাদে নিরিবিলিতে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। দিল্লিতে ‘লাল সিং চাড্ডা’-এর শুটিং শেষ করেই স্বামী পুত্রসহ পতৌদি রাজপ্রাসাদে উড়ে যান তিনি। সেখানেই নিজের প্রথম সন্তান তৈমুরকে নিয়ে হ্যালোউইন পার্টি সেলিব্রেট করলেন তিনি।

সঙ্গে ছিল তৈমুরের বন্ধুর মায়েরাও। ল্যাভেন্ডার রঙের ফ্রকে পার্টিতে যেন ঝলমলিয়ে উঠেছিলেন করিনা। করিনার বাবা রণধীর কাপুর জানান, “ওঁরা এবার চারজনের পরিবার হবে। আমি অনেকদিন সেটাই চাইছিলাম। তৈমুরের একজন খেলার সাথীর প্রয়োজন”।

তৈমুরের বয়স এখন সাড়ে তিন বছর। নতুন ভাই বা বোনের অপেক্ষায় সেও এখন দিন গুনছে। বরাবরই নিজের প্রেগন্যান্সি নিয়ে অতীব স্বাভাবিক করিনা। কোনও গোপনীয়তা নেই তার মধ্যে। তৈমুরের সময়ও শেষদিন পর্যন্ত তাকে কাজ করতে দেখা গেছে। এইবারেও সেই একই ছবি। মাঝে মধ্যেই বেবি বাম্প নিয়ে তার বিভিন্ন ছবি চোখে পড়ে।

সম্প্রতি করিনার একটি ছবি বেশ ভাইরাল হয়েছিল। ছবিতে দেখা গিয়েছে তার মা ববিতা কাপুর মেয়ে করিনার মাথায় মালিশ করে দিচ্ছেন। মা-মেয়ের এই বন্ধন ভীষণ পছন্দ করেছে নেট দুনিয়া। তাছাড়া, করিনার অভিব্যক্তিতেও ধরা পড়েছে যে সে মালিশটা কতটা উপভোগ করেছে।

RELATED Articles