টলিউডের অন্যতম ক্রাশ তথা একেবারে হার্ট থ্রব পরমব্রত চট্টোপাধ্যায়। তবে তার প্রেমের খবরে যে অনেকের মন ভাঙবে এ আর এমন কি! তবে পুজোর আগেই প্রেমের গুঞ্জন সেটাও আবার পরমকে ঘিরে! তবে কি পরম সুন্দরীর খোঁজ পেলেন অভিনেতা?
গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা। সেই ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেতার পূজোর সঙ্গী আবার দুই জন। তাদের একসাথে দেখেই নেট মাধ্যমে জল্পনা নতুন সম্পর্ক কি টলিউডে? পুজোর সঙ্গী এবার নরম পানীয় বোতল এবং ঋতাভরী চক্রবর্তী। ভিডিওতে চোখ রাখলেই দেখা যায় পরমের সুন্দরী আপাতত এই দুজনই।
View this post on Instagram
তবে এত গেল ভিডিওর কথা! আসলে পরমের মনের সুন্দরী কে? পূজোয় কার সাথে কেমন ভাবে সময় কাটাবেন? সেই বিষয়টা অবশ্য রহস্যই রাখলেন অভিনেতা। তবে পরমের কাছে পূজো মানেই খাওয়াদাওয়া আর জমিয়ে আড্ডা দেওয়া। ছোট ঝলকে দেখা গিয়েছে, সাদা পাঞ্জাবি, চোস্ত পাজামা আর জারদৌসি জ্যাকেটে পরমব্রত সুপুরুষ। নিজস্বী তোলা, রেস্তরাঁয় যাওয়া, আড্ডা, ভরপেট পেটপুজো।
তবে শুধুমাত্র বিজ্ঞাপনী ভিডিও না একাধিক সিনেমায় পরমের সাথে ঋতাভরী জুটিকে দেখা গেছে।বলিউডের ‘পরি’, বাংলা ছবি ‘তিকি-তাকা’তে এই জুটির অভিনয় নজর কেড়েছে দর্শকদের।
পাশাপাশি পরমব্রতর সঙ্গে ঘনিষ্ঠ সেলফি পোস্ট করেছিলেন ঋতাভরী। বৃষ্টিভেজা সেই ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন
দিন রোদ ঝলমলে হোক বা বৃষ্টিস্নাত, অল্প কিছু মানুষের উপরেই এমন দিনে ভরসা করা যায়। তেমনই তুমি, সব সময় আমার শক্তির অন্যতম স্তম্ভ.’ সেই ছবিতে পরমব্রত মজার ছলে করে লিখেছিলেন, ‘এটাই আমার পিডিএ পোস্ট!’





