নানান ধারাবাহিকে এমন অনেক জুটি রয়েছে যাদের খুব তাড়াতাড়িই দর্শক খুব বেশি ভালোবেসে ফেলেন। সেরকমই একটি জুটি হল স্টার জলসার ‘দেশের মাটি’ ধারাবাহিকের রাজা-মাম্পির জুটি। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র কিয়ান-নোয়া জুটির চেয়েও রাজা-মাম্পির জুটি যেন আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।
তাদের দুজনের সম্পর্ক বাস্তবে আসলে কেমন, তা নিয়েও চলে বিস্তর জল্পনা। অনেকেরই মতে, পর্দার মতো রাজা-মাম্পি ওরফে রাহুল-রুকমার বাস্তব জীবনেও প্রেম করা উচিত। তাদের একসঙ্গে বড্ড ভালো মানায়।
আরও পড়ুন- একেবারে একটা আস্ত ডুপ্লেক্স ফ্ল্যাট কিনে ফেললেন অমিতাভ বচ্চন! দাম জানলে পিলে চমকাতে বাধ্য!
সম্প্রতি, দর্শকদের চাহিদা মেটাতেই রাহুল ও রুকমা ইনস্টাগ্রাম লাইভে আসেন। সেখানে দর্শকদের নানান প্রশ্নের উত্তর দেন দু’জনে। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হন রাহুল। তাঁর যে শরীর বেশ খারাপ, তা তাঁর চোখ মুখ দেখেই স্পষ্ট ছিল। কিন্তু তবুও দর্শকদের জন্য ক্যামেরার সাম্বে আসেন তিনি।
লাইভে দর্শকদের দাবী মেনে শেষ পর্যন্ত রাজাকে মাম্পির জন্য গান গাইতে হয়। অসুস্থতার মধ্যেও রাজা গেয়ে ওঠেন ‘বনপলাশীর পদাবলী’ ছবির জনপ্রিয় গান ‘আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাঁকন’। যেই গেয়েছেন ‘পাগল আমি ও রূপ দেখে’ লজ্জায় লাল রুকমা।
View this post on Instagram
অনুরাগীদের সঙ্গে তাল মিলিয়ে মাম্পি’র দাবী, “কালো পাঞ্জাবিতে দারুণ মানিয়েছিল রাহুলকে”। ঠিক তখনই রাজা বলে ওঠেন “পাঞ্জাবিটা আবার ছিঁড়বি”?
আসলে, পাঞ্জাবী ছেঁড়ার একটা দৃশ্য একবার শট নিয়েই করেছিলেন অভিনেত্রী, তাই মজার ছলেই একথা বলেন রাহুল। এছাড়াও বেশ কিছু অনুরাগীর কৌতূহল, পর্দায় যাঁদের এত প্রেম বাস্তবে সেই রাহুল-রুকমার মনে পরস্পরের প্রতি কি ভালবাসার ছিটেফোঁটাও নেই? এর উত্তর রুকমা এড়িয়ে গেলেও রাহুল কিন্তু অকপটে পরিস্কার জানান, “খুব ভালবাসি রুকমাকে”।






