তাহলে কি গোপনে চলছে প্রেম? বৃষ্টি ভেজা দিনে জমিয়ে লাঞ্চ করলেন রাহুল-রুকমা!

গত দু’দিন ধরে আকাশের মুখ ভার। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার জন্য গোটা দুদিন ধরে শহরবাসী দেখে যাচ্ছে বৃষ্টি। কারোর এই বৃষ্টি ভালো লাগছে না আবার কারো কাছে এই বৃষ্টি অনেক রোমান্টিক। আর কাটুন ভালো লাগুক না লাগুক দুজনের কাছে কিন্তু এই বৃষ্টিটা বেশ রোমান্টিক।

তারা কারা বলুন তো? তারা হলেন লাভবার্ডস রাহুল ব্যানার্জি আর রুকমা রয়। দেশের মাটিতে যাদের আমরা চিনি রাজা মাম্পি বলে। যাদের অগণিত ভক্ত সংখ্যা আজও ছড়িয়ে আছে গোটা বাংলা জুড়ে। কিন্তু তাদের হঠাৎ এই বৃষ্টিভেজা দিন টা ভালো লাগার কী হলো? সত্যিই কি তাঁরা প্রেম করছেন?

তাহলে কি গোপনে চলছে প্রেম? বৃষ্টি ভেজা দিনে জমিয়ে লাঞ্চ করলেন রাহুল-রুকমা!

 

দ্বিতীয় প্রশ্নটার উত্তর আমাদের কাছে না থাকলেও প্রথম প্রশ্নটার উত্তর কিন্তু আছে। আজ রাহুল আর রুকমা বৃষ্টি ভেজা দিনে দেখা করেছিলেন অপরের সঙ্গে। যেখানে দুজনে একই ছবি পোস্ট করে আলাদা আলাদা ক্যাপশন দিয়েছেন। রাহুল ছবির ক্যাপশনে লিখেছেন বন্ধু কি খবর বল? তার উত্তরে রুকমা লিখেছেন খবর বেশ ভালোই। রুকমা আবার হ্যাশট্যাগে লাঞ্চ কথাটি ইউজ করেছেন। অনেকেই মনে করছেন যে তারা একসঙ্গে লাঞ্চ ডেটে গেছিলেন।

এই ছবিটা পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়েছে। রাজা মাম্পির অনুরাগীরা অনেকদিন পর এই জুটিকে অফ স্ক্রিনে একসঙ্গে দেখে বেজায় খুশি। এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তারা দুজনে একটা প্রশ্ন তুলে দিয়ে গেলেন সকলের মনে যে তারা সত্যিই কি প্রেম করছেন বাস্তব জীবনে?

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles