মায়ের পা ভেঙেছে, তাই নাওয়া খাওয়া ভুলে মা’কে দেখতে ব্যস্ত একরত্তি ইউভান! জানালেন রাজ নিজেই

টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলী। যিনি এখন ডান্স বাংলা ডান্সের বিচারক হিসেবে নিজেকে জনপ্রিয় করে তুলেছেন। আবার করছেন ছবির শুটিংয়ের কাজ। তবে এখন শুভশ্রী কিছুদিন বিশ্রামে রয়েছেন তার কারণ তার ডান পা ভেঙে গেছে।

এই খবর শুনে যথেষ্ট মর্মাহত তার ভক্তরা তবে অনেকেই শুভশ্রীর ভাঙ্গা পা নিয়েও খিল্লি করতে ছাড়েননি।শুভশ্রী যখন প্লাস্টার বাঁধা অবস্থায় নিজের পায়ের ছবি দিয়েছিলেন তখন অনেকেই বলেছিলো বি’কিনি পরে মালদ্বীপে ছেলের সামনে নাচ করার জন্য এটা হয়েছে।

তবে তার দ্রুত আরোগ্য কামনা করছেন তার ভক্তরা। আজ কিছুক্ষণ আগে রাজ চক্রবর্তী একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে প্লাস্টার বাঁধা অবস্থায় শুভশ্রী শুয়ে আছেন, তার পাশে বসে খেলছে ছোট্ট ইউভান। রাজ চক্রবর্তী ক্যাপশনে লিখেছেন, ‘মায়ের খেয়াল রাখছে ইউভান’।

সেই ছবি কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে গেছে। ছোট্ট ইউভানকে মায়ের পাশে বসে মায়ের সঙ্গে খেলা করতে দেখে মন ভরে গেছে সকলের। কিন্তু এর সঙ্গে সঙ্গে একটি বিচ্ছিরি কমেন্ট করে ফেলেছেন এক নেটিজেন। তিনি লিখেছেন, ‘ঠ্যাং ভাঙলো কী করে?’ যদিও শুভশ্রী আর ইউভানকে দেখে ভালো লেগেছে অনেকেরই।মায়ের পা ভেঙেছে, তাই নাওয়া খাওয়া ভুলে মা'কে দেখতে ব্যস্ত একরত্তি ইউভান! জানালেন রাজ নিজেই

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর