বিধায়কের দায়িত্ব কাঁধে নিয়েই তৃতীয় বিবাহবার্ষিকী পালন করলেন রাজ, শুভশ্রীর উদ্দেশ্যে দিলেন বিশেষ বার্তা

সম্প্রতি তিনি বিধায়ক হয়েছে। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি। কাঁধে এখন অনেক দায়িত্ব। অনেক মানুষ তাকিয়ে রয়েছেন তাঁর দিকে। এরই মধ্যে নিজের তৃতীয় বিবাহবার্ষিকী পালন করলেন রাজ চক্রবর্তী। মিষ্টি পোস্টে শুভশ্রীকে জানালেন শুভেচ্ছা বার্তা।

রাজ-শুভশ্রী বিয়ে কিন্তু কোনও রূপকথার চেয়ে কম কিছু নয়। অনেক বাধা-বিপত্তি, অনেক চড়াই-উতরাই, সমস্ত কিছু পেরিয়ে এক হয়েছেন তারা। তাদের এই সম্পর্কের কথা অবশ্য তাদের পরিবার ও খুব কাছের বন্ধু ছাড়া আর কেউ কখনও টের পাননি।

আরও পড়ুন- ‘তুমি এমন গান গাও যে সবাই ঘুমিয়ে পড়ে’ ভরা মঞ্চে অরিজিৎ সিং-কে অপমান সলমনের

বিয়ের দিনের একটি ছবি শেয়ার করে রাজ লেখেন, “তুমিই সে, যেখানে আমি বন্ধুত্ব, ভালোবাসা, শান্তি, আনন্দ ও আরও অনেক কিছু খুঁজে পাই। আমি চিরকৃতজ্ঞ। আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধু হওয়ার জন্য অনেক ধন্যবাদ। তিন বছর আগে আমার সঙ্গে সারাজীবন কাটানোর সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ। শুভ বিবাহবার্ষিকী ভালোবাসা”।

কম যান না তাঁর ঘরণীও। শুভশ্রীও তাদের বিয়ের পরের দিনের একটি ছবি পোস্ট করে লেখেন, “আমার জীবনের সবথেকে সঠিক সিদ্ধান্তের তিন বছর”। এর সঙ্গে রাজকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা ও অনেক ভালোবাসাও জানান অভিনেত্রী।

গত বছর এই বিশেষ দিনেই নিজেদের সন্তান আসার কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন রাজ ও শুভশ্রী। এদিন তাদের দেখা গিয়েছিল প্রিন্টেড কালো টি-শার্ট ও ডেনিমে। এরপর গত বছর সেপ্টেম্বর মাসে তাদের ঘর আলো করে আসে ছোট্ট ইউভান। এখন রাজ ও শুভশ্রীর বেশিরভাগ সময়টাই কাটে ইউভানের সঙ্গে। ইউভানের নানান ছবি ও ভিডিও মাঝেমধ্যেই সকলের সঙ্গে শেয়ার করেন এই দম্পতি।

আরও পড়ুন- ‘সোনু’তেই ভরসা দেশবাসীর! এবার অক্সিজেন সিলিন্ডার দিয়ে সাহায্য করলেন গায়ক সোনু নিগম

গত বছর লকডাউনের মধ্যে বাড়িতেই নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করেছিলেন রাজ-শুভশ্রী। বাড়িতেই ক্যান্ডেলাইট ডিনারের আয়োজন করেন রাজ। তাদের সেই রোম্যান্টিক মুহূর্তের ছবিও ক্যামেরাবন্দি করেন তারা।

আরও অন্যান্য খবর