দীপাবলীর আমেজে বাঙালি পোশাকে মদন মিত্রের সাথে অভিনেত্রী রাখি সওয়ান্ত! হঠাৎ কি করছেন ওহ লাভলি সাথে?

কলকাতায় এখন দীপাবলীর আমেজ। গোটা শহর আলোয় আলোকিত। আর এই আলোয় কালারফুল মদন মিত্র আছেন একেবারে নিজের মত করে। তার সাথে দেখা গেল বলিউডের অন্যতম ড্রামা কুইন “রাখি সাওয়ান্ত কে।আইটেম গানে দর্শকদের মন জয় করেন অভিনেত্রী। সেই রাখি সাওয়ান্ত এলেন কলকাতায়।

এদিন ভবানীপুরে কার্তিক পুজোর খুঁটিপুজো উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন রাখি।বিধায়ক মদন মিত্র তাকে মুরগান পূজা বলে বুঝিয়ে দিয়েছেন।নিজের ফেসবুক লাইভে সেই ভিডিও ভাগ করে নেন মদন।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একেবারে বাঙালি লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত।লাল টুকটুকে শাড়িতে বাঙালি নববধুর সাজে দেখা যায় তাঁকে। গা ভর্তি সোনালী গয়না, মুখে চড়া মেকআপ, পরিপাটি করে চুল বাঁধা। স্বাভাবিক ভাবেই বাঙালি লুক মন জয় করেছে নেটিজেনদের। নিজের সোশ্যাল মিডিয়া থেকে বাঙালি লুকের ভিডিও পোস্ট করতেই মুহুর্তের মধ্যেই তা ভাইরাল হয়।

কলকাতায় এসেই বড়ো মাছ দেখে তার চক্ষু ছানা বড়া। তিনি খোদ হাঙরের সাথেই তুলনা করেন।নিজের সোশ্যাল মিডিয়া থেকে সেই মাছের ভিডিও শেয়ার করেন তিনি।পাশাপাশি ভিডিওতে দেখা যাচ্ছে তিনি বাংলা ও বলছেন। যা দেখে রীতিমত অবাক সকলেই।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর