হাতে ত্রিশূল, অসুর বিনাশে দেবী দুর্গার রূপ নিলেন রানীমা, সাক্ষী থাকুন সেই ঐতিহাসিক মুহূর্তের

সন্ধ্যাবেলা মানেই গৃহস্থ বাড়িতে মা-কাকিমাদের টিভির সামনে হাজির হওয়া চাই। সঙ্গী হিসেবে চলে চা ও মুখরোচক কিছু খাবার। টিভি খুলে বিভিন্ন ধারাবাহিকে চোখ না বোলালে যেন দিনের কি একটা কাজ অসম্পূর্ণ থেকে যায়। বিভিন্ন মেগা ধারাবাহিকে বিভিন্ন চরিত্রের সংলাপ দর্শকদের বারবার আকর্ষিত করে টেলিভিশনের পর্দার সামনে। নাটকীয়তায় মোড়া বিভিন্ন ঘটনা দর্শকদের বাধ্য করে পর্দার সামনে বসে থাকতে।

সন্ধ্যে সাড়ে ৬টা মানেই জি বাংলার পর্দায় করুণাময়ী রানী রাসমনি ধারাবাহিক। এই ধারাবাহিক শুরুর দিন থেকেই দর্শকের মন জয় করে এসেছে। রানী রাসমনি ও রামকৃষ্ণের লীলা দেখতে সবসময় উৎসুক দর্শক। এই দুই ঐতিহাসিক চরিত্র ও আরও অন্যান্য গবেষণা করে পরিচালক নতুন নতুন তথ্য দর্শকদের উপহার দেন। সম্প্রতি, টিআরপি-এর দিক দিয়ে সামান্য পিছিয়ে গেলেও এই ধারাবাহিকের মান কখনোই খর্ব হবে না।

সম্প্রতি, রানী রাসমনির সেটে সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপট দেখানো হচ্ছে। এইসময় রানীমা বিভিন্ন প্রতিক্রিয়া তুলে ধরেছেন পরিচালক। দেখা যাচ্ছে, সিপাহী বিদ্রোহের সময় কিছু স্বদেশী দুর্গাপুজো চলাকালীন রানীমার বাড়িতে আশ্রয় নেয়। তাদের সন্ধান পেয়ে ইংরেজরা রানীমার বাড়ি আক্রমণ করেন। এরপর তাদের বিরুদ্ধে লড়তে রানীমা হাতে তুলে নেন দেবী দুর্গার ত্রিশূল। তা নিয়ে শত্রুপক্ষের সঙ্গে মোকাবিলা করতে এগিয়ে আসেন। তাঁর এই রূপে ভয় পেয়ে ইংরেজরা পালিয়ে যায়।

দেবীরূপে রানীমাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর ভক্তেরা। রানীমা কী এই অসুররুপী ইংরেজদের বধ করতে পারবেন? এই প্রেক্ষাপটের দৌলতে কী করুণাময়ী রানী রাসমনি ধারাবাহিকটি ফের টিআরপই-এর শীর্ষে উঠে আসতে পারবে? জানতে গেলে অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়। আসুন দেখে নিই সেই ভিডিও…

RELATED Articles