ভাগ্যের চাকা ফের ঘুরেছে, বলিউডের হাত ধরেই নতুন করে গানের জগতে ফিরছেন রানাঘাটের রানু মণ্ডল

রানাঘাটের সেই লতাকণ্ঠী রানু মণ্ডলের কথা মনে পড়ে? লতা মঙ্গেশকরের একটি গান গেয়ে যিনি রাতারাতি সেলিব্রিটির তকমা পেয়েছিলেন। নিজের সুরেলা কণ্ঠের জেরে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। কিন্তু খুব শীঘ্রই নিজের দুর্ব্যবহারের জন্য ফের জনপ্রিয়তা হারিয়েও ফেলেন তিনি।

রানাঘাট স্টেশন থেকে তাঁর জনপ্রিয়তা গিয়ে পৌঁছয় বলিউড পর্যন্ত। হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে ‘তেরি মেরি কাহানি’ গান গেয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান এই রানু মণ্ডল। তারকার সম্মান পান তিনি। এই ভবঘুরের ট্যালেন্ট যার জন্য গোটা ভারতে ছড়িয়ে পড়েছিল, সে ছিল অতীন্দ্র। সে-ই নিজের ফোনে রানু মণ্ডলের গানের একটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছিলেন। কিন্তু জনপ্রিয়তা পাওয়ার পর তাঁকেই ভুলে গিয়েছিলেন রানু মণ্ডল। একটি সাক্ষাৎকারে তিনি অতীন্দ্রকে ‘ভগবানের চাকর’ বলে আখ্যা দেন।

আরও পড়ুন- ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই বিয়ে সারলেন শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়

জনপ্রিয়তা পাওয়ার পর রানু মণ্ডল নিজের পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে থাকতে শুরু করেন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেই নতু বাড়ি ছেড়ে ফের পুরনো জায়গায় ফিরে যান রানু মণ্ডল। আবার শুরু হয় তাঁর দীন দুর্দশার জীবন।

কিন্তু শুধুই কী করোনার জন্য তাঁর কেরিয়ার শেষ হয়ে গেল? না, এর প্রধান কারণ ছিল রানু মণ্ডলের উদ্ধত আচরণ ও দম্ভ। হঠাৎ পাওয়া তাঁর এই জনপ্রিয়তার জন্য অহংকারী হয়ে পড়েন তিনি। আর কথাতেই আছে ‘অহংকার পতনের মূল কারণ’। রানু মণ্ডলের অবস্থাও হয় সেই একই রকম।

কিন্তু ফের ভাগ্য ফিরেছে তাঁর। শোনা যাচ্ছে, ফের বলিউডে আত্মপ্রকাশ করছেন তিনি। ধীরজ মিশ্রের ছবি ‘সীতামগর’ ও ‘সরোজিনী’-তে গান গাইবেন তিনি। একথা নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে।

আরও পড়ুন- নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষারত রোশন ও নিখিল, ভোটের রেজাল্টের পরই হবে জোড়া বিবাহবিচ্ছেদ

রানু মণ্ডল অতীন্দ্রকে ভুলে গেলেও, অতীন্দ্র কিন্তু তাঁকে ভোলেননি। রানু মণ্ডলের একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, “বাংলার কোকিলা রানু মণ্ডলজি পেরেছেন। ধীরজ মিশ্রের সঙ্গে এবার কাজ করবেন তিনি। তিনি আশা রাখছেন আগের মতো রানু মণ্ডল দর্শকের ভালোবাসা পাবেন”। তবে রানু মণ্ডল কী ফের একবার দর্শকের মন জয় করে জনপ্রিয়তা অর্জন করবেন? তা তো সময়ই বলবে।

RELATED Articles