‘শশাঙ্ক আমাকে ঠকিয়েছে’, দাবী শ্রীলেখার, পাল্টা তোপ রেড ভলান্টিয়ারদের, তবে কী সিপিএমের সঙ্গে সম্পর্ক শেষ অভিনেত্রীর?

শশাঙ্ক ভাবসরের ঘটনা নিয়ে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে নাগাড়ে নানান কটাক্ষ করে যাচ্ছেন বাম সমর্থকরা। সকলের বক্তব্য, একটা অবলা পশুর মৃত্যু নিয়ে এভাবে তিনি কেন জলঘোলা করছেন, তা নিয়েই উঠেছে প্রশ্ন। এর পাশাপাশি শশাঙ্কের গায়ে হাত তোলার ঘটনাকেও যথেষ্ট নিন্দা করেছেন তিনি।

বাম সমর্থক থেকে শুরু করে রেড ভলান্টিয়ারদের প্রশ্ন, যে ছেলেটি করোনা পরিস্থিতির সময় দিনরাত এক করে প্রাণের ঝুঁকি নিয়ে একাধিক মানুষের পাশে দাঁড়িয়েছে, তাঁকে আদৌ খুনি তকমা দেওয়া কী ঠিক? কিন্তু তা সত্ত্বেও নিজের জায়গায় অনড় অভিনেত্রী। শ্রীলেখার কথায় শশাঙ্ককে বিশ্বাস করে তিনি ঠকেছেন।

বর্তমানে জুরিখে রয়েছেন শ্রীলেখা মিত্র। সেখান থেকেই ফেসবুক লাইভ করে রেড ভলান্টিয়ারদের তোপের জবাব দেন তিনি। অভিনেত্রী বলেন, “শ্রীলেখা মিত্র দলবদলু নয়। আমি সিপিআইএমের সমর্থক ছিলাম আর থাকবও। কিন্তু, আমি সিপিএম মঞ্চে আর যাব না”।

এর পাশাপাশি, তিনি অভিযোগ করেন, “মিথ্যে কথা বলেছে শশাঙ্ক। কুকুরটি মারা যাওয়ার পরও পুরনো ছবি দেখিয়েছে। ওকে বিশ্বাস করে ঠকেছি। আমার নির্বুদ্ধিতার ভুল এটা। যারা আমার সম্বন্ধে কথা বলছেন, তাঁরা আগে বুঝুন আমি কী বলেছি। আমি কেন বলেছি শশাঙ্ক রেড ভলান্টিয়ারের নামে কলঙ্ক”।

নিজের এই কথার যুক্তিতে হোয়াটসঅ্যাপের একটি স্ক্রিনশট পোস্ট করেছেন শ্রীলেখা। সেখানে দেখা যাচ্ছে জনৈকা দময়ন্তী সেনের সঙ্গে কথোপকথন হয়েছে শশাঙ্ক ভাবসরের। টুম্পা নামে ওই কুকুরছানাটির পুরনো ছবি দেখিয়ে শশাঙ্ক মিথ্যা কথা বলেছেন বলেও অভিযোগ করেন অভিনেত্রী।

বুধবার সকাল থেকেই শশাঙ্ক ইস্যু নিয়ে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে নানাভাবে কটাক্ষ করে চলেছেন বাম সমর্থকরা ও ছাত্র নেতারা। কুকুরের মৃত্যুর ঘটনায় দয়মন্তী সেন নামের এক জনৈকা তাঁর দলবল নিয়ে শশাঙ্কের বাড়িতে হাজির হন। সেখানে তাঁর গায়ে হাত তোলা হয়েছে বলে অভিযোগ। সেই ভিডিও ভাইরাল হতেই শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন রেড ভলান্টিয়াররা।

‘শশাঙ্ক আমাকে ঠকিয়েছে’, দাবী শ্রীলেখার, পাল্টা তোপ রেড ভলান্টিয়ারদের, তবে কী সিপিএমের সঙ্গে সম্পর্ক শেষ অভিনেত্রীর?

এক সিপিএম নেতা সপ্তর্ষি দেব তাঁর ফেসবুকে লেখেন, “অসভ্যতার একটা সীমা থাকা উচিত। কুকুর আর মানুষ সমান নয়। এই ভারতবর্ষে এরকম অনেক সভ্যতা আছে যেখানে কুকুরের মাংস অতি সুস্বাদু খাদ্য। কোন SFI/রেড ভলেন্টিয়ার/ বামপন্থী কর্মীর গায়ে হাত তোলা, তাকে শারীরিকভাবে নিগ্রহ করা এবং তার জনসমক্ষে মানহানির চেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি।’ অনেকে লেখেন, কামারহাটি এলাকার মানুষ যখন অক্সিজেনের অভাবে ভুগছিলেন, এই শশাঙ্কই তখন তাঁদের ত্রাতা ছিল। আর একটি দুর্ঘটনার জন্য এভাবে তাঁর গায়ে হাত তোলা, তাঁকে হুমকি দেওয়া হচ্ছে কেন”?

আরও অন্যান্য খবর