ইতিমধ্যেই রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) সমর্থনে এগিয়ে এসেছেন অনেক বলিউডি মুখ। এদের মধ্যে রয়েছেন বিদ্যা বালান, রাধিকা আপ্তে, সোনম কাপুর, ফারহান আখতার, দিয়া মির্জা প্রমুখ। তাদের প্রত্যেকের পোস্টেই দেখা যাচ্ছে চারটা করে লাইন, Roses are red, violets are blue, let’s smash the patriarchy, me and you।’ যার বাংলা তর্জমা করলে সাধারণত মানে দাঁড়াচ্ছে, এসো তুমি এবং আমি মিলে পিতৃতন্ত্র (Patriarchy) কে ধ্বংস করি। ক্যাপশনে লেখা #জাস্টিসফররিয়া।
কিন্তু হঠাৎ এই চারটি লাইন কেন? উত্তর লুকিয়ে আছে রিয়া চক্রবর্তী পরিহিত একটি টি-শার্টের ক্যাপশনে। সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) অস্বাভাবিক মৃত্যু মামলায় মাদক যোগে(Drug) রিয়াকে এনসিবি গ্রেফতার(NCB arrest) করে গতকাল অর্থাৎ মঙ্গলবার দুপুরে। এইদিন রিয়া একটি কালো টি শার্ট পরে এসেছিলেন। এই টি-শার্টের ক্যাপশনে লেখা ছিল এই চারটি লাইন। পরে যে চারটি লাইন রিয়ার সমর্থনে লড়াই করবার স্লোগান হয়ে দাঁড়ায়! রবিবার যখন এনসিবি দপ্তরে রিয়া হাজির হন তখন যেভাবে সংবাদমাধ্যমের একাংশ তার ওপর ঝাঁপিয়ে পড়েছিল তার নিন্দা করেছেন অনেকেই। এরপরই মোটামুটি ভাবে জাস্টিস ফর রিয়া ট্রেন্ড শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।
পুরুষের অস্বাভাবিক মৃত্যু হলে সাধারণত তার দায় পরে তার বান্ধবী অথবা স্ত্রীর উপর। প্রচলিত এই ধারণাকে পিতৃতান্ত্রিকতার জ্বলন্ত নিদর্শন বলা হয়। তাই এক্ষেত্রে সুশান্তের মৃত্যুর পর রিয়ার সঙ্গে যা হচ্ছে তা পিতৃতান্ত্রিকতা বলেই মতামত অনেকের। ছেলের মৃত্যুতে রিয়াকে দোষারোপ করছে সুশান্তের পরিবারও। ফলে এই দিন এই টি-শার্ট পরে এসে কোথাও রিয়া বুঝিয়ে দিয়ে গেলেন, তিনিও এই বিষয়টিকে পিতৃতান্ত্রিকতা মনে করছেন এবং এটিকে তিনি গুঁড়িয়ে দেবেন। যখন সংবাদ মাধ্যমে তিনি বলেছিলেন যে বলিউড যেন তার পাশে এসে দাঁড়ায়, তখন তিনি হঠাৎ কটাক্ষের মুখে পড়লেও বর্তমানে দেখা যাচ্ছে বিদ্যা বালান, দিয়া মির্জা, ফারহান আখতার, রাধিকা আপ্তে সহ বিভিন্ন বলিউডের নামকরা মুখ তার পাশে এসে দাঁড়িয়েছে।
#JusticeForSushantSinghRajput pic.twitter.com/4gCJ8D7aoj
— Shweta Singh Kirti (@shwetasinghkirt) September 8, 2020





