রিয়াকে যথেচ্ছ আক্রমণ করেছিলেন সুশান্তের প্রাক্তনী অঙ্কিতা, পাল্টা মানহানির মামলা করার পথে রিয়া!

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh rajput) অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই সুশান্তের তৎকালীন প্রেমিকা রিয়া চক্রবর্তীর (Rhea chakravarti) বিরুদ্ধে সরব হয়েছিলেন সুশান্তের প্রাক্তনী অঙ্কিতা লোখান্ডে (Ankita lokhande)। রিয়ার চরিত্র থেকে শুরু করে সুশান্তের সঙ্গে তাঁর সম্পর্ক, সুশান্তের পরিবারের সঙ্গে রিয়ার সম্পর্ক নিয়ে একাধিক প্রশ্ন তোলেন অভিনেত্রী অঙ্কিতা।

আর এবার সূত্র মারফত জানা যাচ্ছে, বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবার অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন। অঙ্কিতার বিরুদ্ধে মানহানির মামলা করার কথাও ভাবছেন রিয়া।

এখন‌ও পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট কোনো তথ্য হাতে না আসলেও জানা যাচ্ছে, সংবাদমাধ্যমে রিয়াকে নিয়ে নানা মন্তব্য করায় অঙ্কিতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার পথে রিয়া। সম্প্রতি ২৮ দিন মাদক মামলায় বাইকুল্লা জেলে কাটিয়ে ছাড়া পেয়েছেন রিয়া। সুশান্তের মৃত্যুতে সরাসরি যোগ না থাকলেও হঠাৎ করেই মাদকচক্রে তাঁর নাম উঠে আসে। এনসিবি-র জেরায় বিভিন্ন প্রসঙ্গে রিয়ার বিরুদ্ধেই উঠে আসে একাধিক তথ্য। যার জেরে তাঁকে এবং তাঁর ভাইকে গ্রেফতার করা হয়। আর এরই মধ্যে এইমস সূত্রে জানিয়ে দেওয়া হয় খুন নয় আত্মহত্যাই করেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

RELATED Articles