‘যা রটে, তার কিছুটা তো বটেই!’ বাস্তবে প্রেম করছে উদয়-রিমলি! সকলের সামনে নিজেদের সম্পর্কতে সিলমোহর লাগালেন ইধিকা-জন!

বিনোদনের রসদ পেতে দর্শকদের কাছে জায়গা করে নিয়েছে মেগা সিরিয়াল। বিকেল হতে না হতেই টিভির রিমোট হাতে নিজের পছন্দের ধারাবাহিক দেখতে বসে পড়েন দর্শকেরা। যতক্ষণ না পছন্দের তারকাকে টিভির পর্দায় না দেখছেন, ততক্ষণ অসম্পূর্ণ থাকে গোটা দিন। সেরকমই দর্শকদের পছন্দের একটি ধারাবাহিক হল জি বাংলার ‘রিমলি’। বিশেষত তাতে অভিনীত নায়ক-নায়িকার জুটি বেশি পছন্দ দর্শকদের।

ধারাবাহিকটি দরিদ্র কৃষক পরিবারের গর্বিত মেয়ে রিমলিকে ঘিরে। চাষবাসই পেশা রিমলির। বাবা কাকার মত মাটির বুক চিড়ে ফসল উৎপাদন করেছে সে। পান্তা ভাত, নুন, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে চলে তাঁদের সংসার। ছোট টিফিন কৌটো গামছায় বেঁধে মাঠে যাওয়ার প্রস্তুতি হয়। এরইমধ্যে ভাগ্যের পরিহাসে তাঁর দেখা হয় ধনী পরিবারের ছেলে উদয়ের সঙ্গে। শিক্ষিত এবং মাটির কাছের মানুষ উদয়। কৃষিকাজ সম্পর্কে রয়েছে তাঁর বেশি আগ্রহ। এর পর রিমলি আর উদয়কে চলতে থাকে ধারাবাহিক।

রিমলির চরিত্রে অভিনয় করেছেন ইধিকা পাল এবং উদয়ের চরিত্রে জন ভট্টাচার্য। ইধিকা কেকে দাস কলেজে অ্যাকাউন্টেন্সি নিয়ে স্নাতক পাস করেছেন। তার পরই অভিনয়ে আসা। অন্যদিকে দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তাঁর এবং উদয়ের অনস্ক্রিন জুটি। অনেক সময়ই দর্শকেরা অনস্ক্রিন জুটিকে বাস্তবে জুটি হিসেবে দেখার আবদার করে থাকেন। সেরকমই রিমলি ধারাবাহিকের এই জুটিকে একসঙ্গে দেখার ইচ্ছে অনুরাগীদের।

অনেকেরই মনে প্রশ্ন জেগেছে, তাঁদের অনস্ক্রিন রসায়ন দেখে যে, বাস্তবেও কি প্রেম করছেন এই জুটি? অন্যদিকে এদিন দিদি নাম্বার ওয়ানে ইধিকা এবং উদয় ওরফে জন উপস্থিত হয়েছিলেন। সেখানে ইধিকাকে ছেলের বউ হিসেবে পছন্দ করে জনের মা। এদিকে শোতে ইধিকার সঙ্গে ছিলেন ইন্দ্রনীল। এদিন দিদি নাম্বার ওয়ানে রচনা ব্যানার্জির সামনে জন আর ইধিকার বিশেষ সম্পর্কে সিলমোহর দিয়েছেন ধারাবাহিকের আরও এক অভিনেতা ইন্দ্রনীল মল্লিকও।

বারবার একই কথা বলে গিয়েছেন, ‘যা রটে, তার কিছুটা তো বটেই!’ অন্যদিকে দুজনেই না করে গিয়েছে নিজেদের সম্পর্ক নিয়ে। এদিকে আবার রিমলির প্রযোজক স্নিগ্ধা বসু জানিয়েছেন, “ইধিকার প্রেম করে জানা আছে। কিন্তু কার সঙ্গে তা জানিনা।” তাই এখন সকলের মনে প্রশ্ন জেগেছে, তবে কি রিল লাইফের সম্পর্ক এবার পরিণতি পেয়েছে রিয়েল লাইফেও?

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles