নেহার থেকে বয়সে এত ছোট রোহনপ্রীত! সমালোচনায় মুখর নেট দুনিয়া

এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। এই কথাটা আমরা অজস্র বার শুনেছি। ভালোবাসায় কিছুই সাধারণত বাঁধ মানে না। মনের অনুভূতি টাই আসল। আর এই কথাই বারবার প্রমাণ করে চলেন এই পৃথিবীর বেশ কিছু যুগল। প্রেমের ক্ষেত্রে বয়স যে শুধুমাত্র একটা সংখ্যা তা প্রমাণ করে দিয়েছেন বলিউড এবং টলিউড সেলিব্রিটিরা। ভারতীয় ক্রিকেট জগতেও এই বিষয়টা দেখা গিয়েছে।

নিক জোনাস-প্রিয়াঙ্কা চোপড়া, মালাইকা অরোরা-অর্জুন কাপুর, সুস্মিতা সেন-রোমান শল, মিলিন্দ সোমান-অঙ্কিতা কোনওয়ার; বলিউডের এই প্রিয় জুটিরা প্রমাণ করেছেন যে প্রেমের ক্ষেত্রে মনের টান আসল, বয়স একদমই গৌণ। আর এবার এই তালিকায় নাম লেখালেন বলিউড গায়িকা নেহা কাক্কর এবং তার স্বামী পাঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিং।

সম্প্রতি রোহনপ্রীতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নেহা। এক সপ্তাহ ধরে তাদের বিয়ের অনুষ্ঠান চলেছে যার বিভিন্ন ঝলক আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায়। সমস্ত অনুষ্ঠান মিটে যাওয়ার পর এই বুধবার মুম্বইয়ে ফিরেছেন রোহন-নেহা। তাদের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম গুঞ্জন চলেনি। ইতিমধ্যেই অভিযোগ উঠেছে যে নেহা কক্কর তার বিয়ের পোশাকে বিভিন্ন বলিউড নায়িকা যেমন অনুষ্কা, প্রিয়াঙ্কা, দীপিকাকে নকল করেছেন। সেই নিয়ে বিতর্ক মিটতে না মিটতেই প্রকাশ্যে চলে এলো আরেকটি চমকপ্রদ তথ্য যা জানতে পেরে অবাক হয়েছেন নেটিজেনরা।

জানা গিয়েছে যে নেহার থেকে প্রায় সাত বছরের ছোট রোহনপ্রীত। নেহার এখন বয়স ৩২ এবং রোহনের বয়স ২৫। তাদের বয়সের পার্থক্য যে তাদের ভালবাসায় ফারাক হয়ে দাঁড়াতে পারেনি তা তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বুঝিয়ে দিয়েছেন গোটা পৃথিবীকে।

এত সমালোচনার পরেও কিন্তু পাল্টা কোনো বিবৃতি দেননি নেহা বরং তিনি এখন নতুন জীবন শুরু করতে চলেছেন এবং রোহনপ্রীতের সঙ্গে জমিয়ে সংসার করতে চান এই গায়িকা। তাই তো এখন ইনস্টাগ্রামে নিজেকে মিসেস সিং বলে পরিচয় দিচ্ছেন নেহা।

আরও অন্যান্য খবর