ছোটপর্দায় জনপ্রিয় মুখ রৌনক দে ভৌমিক (Rounak Dey Bhowmick) এবার ওয়েব প্ল্যাটফর্ম হইচই-এ ডেবিউ করছেন। পরিচালক সায়ন্তন ঘোষালের নতুন সিরিজ ‘বিজয়া’-তে দেখা যাবে তাদের। এই সিরিজে মুখ্য চরিত্রে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। নববর্ষের দিনেই স্বস্তিকার ‘বিজয়া’ চরিত্রের লুক প্রকাশিত হয়েছিল। সিরিজটির গল্পে দেখা যাবে, বিজয়া নামের এক মহিলা তার ছেলেকে উচ্চশিক্ষার জন্য কলকাতায় পাঠান। কিন্তু হঠাৎ তার ছেলের আত্মহত্যার চেষ্টার খবর পেয়ে সে কলকাতায় চলে আসে। ছেলে কোমায় আছে, আর তার এই অবস্থা বিজয়ার জীবন ওলটপালট করে দেয়। এরপর শুরু হয় বিজয়ার লড়াই, ছেলের আত্মহত্যার কারণ খুঁজে বের করার জন্য।
মোহনা মাইতি এবং রৌনক (Rounak Dey Bhowmick) এই সিরিজে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র-ছাত্রীর ভূমিকায় অভিনয় করবেন। ‘বিজয়া’ সিরিজটি সমাজের বর্তমান পরিস্থিতির এক প্রতিফলন হিসেবে দর্শকদের সামনে আসবে। এই সিরিজটি কবে মুক্তি পাবে তা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। আশা করা হচ্ছে, এই নতুন সিরিজটি দর্শকদের ভালো লাগবে এবং মোহনা ও রৌনকের অভিনয় দক্ষতা নতুন মাত্রা যোগ করবে।
এবার রৌনক (Rounak Dey Bhowmick) সাক্ষাৎকারে জানালেন তার কথা। রৌনক জানাচ্ছেন, ”এতদিন টেলিভিশনে আমাকে দর্শকরা যেভাবে পেয়েছেন, তার থেকে সিরিজের চরিত্রটা অনেকটাই আলাদা। আসলে, এই সিরিজের গল্পে একটা রহস্য রয়েছে। আমার চরিত্র সম্পর্কে এর থেকে বেশি কিছু বলা যাবে না। না হলে সাসপেন্স ফাঁস হয়ে যাবে”।
রৌনকের (Rounak Dey Bhowmick) কথায়, “আসলে টেলিভিশনের পর, ওটিটি একেবারেই একটা নতুন মাধ্যম। অভিজ্ঞতা দারুণ। বিশেষ করে সায়ন্তনদার সঙ্গে কাজ করে দারুণ লেগেছে। তা উপর প্রথম সিরিজেই স্বস্তিকাদির (স্বস্তিকা মুখোপাধ্য়ায়) মতো অভিনেত্রীর সঙ্গে ফ্রেম শেয়ার করা। অনেক কিছু শিখেছি। আশা করি দর্শকদের আমার অভিনয় ভালো লাগবে”।
কয়েক মাস আগে প্রকাশ্যে এসেছিল বিজয়া সিরিজের ঝলক। এই সিরিজ এবার মুক্তির পালা। হইচইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৫ জুলাই মুক্তি পাচ্ছে পরিচালক সায়ন্তন ঘোষালের নতুন সিরিজ ‘বিজয়া’।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার