রুবেল ও শ্বেতার সম্পর্কের শুরু হয়েছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘যমুনা ঢাকি’-র সেটে। প্রথমে বন্ধুত্ব, তারপর সেই সম্পর্ক ধীরে ধীরে প্রেমে বদলে যায়। দীর্ঘদিন একে অপরের সঙ্গে থাকার পর ২০২৫ সালের ১৯ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জনপ্রিয় টেলিভিশন জুটি। বিয়ের পরেও বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তাঁদের।
সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুবেল ও শ্বেতা। সেখানেই দেখা যায় এক বিশেষ মুহূর্ত। অনুষ্ঠান শেষের দিকে গান থেমে যাওয়ার পরও রুবেল আবার গান চালানোর অনুরোধ করেন। কারণ, স্ত্রী শ্বেতা তাঁর নাচ দেখতে খুবই ভালোবাসেন। সেই অনুরোধ মেনে আবার গান বাজানো হলে মঞ্চে নাচে মাতিয়ে তোলেন রুবেল।
শুধু নিজে নেচেই থেমে থাকেননি অভিনেতা। তিনি শ্বেতাকেও নিজের সঙ্গে নাচে সামিল করেন। এই সুন্দর মুহূর্তে দুজনকে একই রঙের ক্রিম পোশাকে দেখা যায়, যা দর্শকদেরও নজর কেড়েছে। অনুষ্ঠানে তাঁদের রসায়ন এবং হাসিখুশি উপস্থিতি সকলের মন জয় করেছে।
পরে সেই ভিডিও সমাজমাধ্যমে ভাগ করে নেন রুবেল। ক্যাপশনে তিনি লেখেন, গান থেমে যেতে পারে, কিন্তু নাচ কখনও থামবে না, কারণ তাঁর স্ত্রী তাঁর নাচ খুব পছন্দ করেন। সেই পোস্টের মন্তব্যে শ্বেতাও ভালোবাসা জানিয়ে লেখেন, তাঁর চোখে রুবেলই সেরা নৃত্যশিল্পী এবং তিনি স্বামীর সবচেয়ে বড় ভক্ত।
আরও পড়ুনঃ দিনে নিরাপত্তারক্ষী, অবসরে রবীন্দ্রসঙ্গীতের সাধক! শান্তিনিকেতনের শোভন চক্রবর্তীর গান, নেটপাড়ায় ছুঁয়ে যাচ্ছে সবার মন! কিন্তু জানেন কি এই বিশ্বভারতীর প্রাক্তনী তথা শিক্ষকের জীবনযু’দ্ধের গল্পটা?
কিছুদিন আগেই শেষ হয়েছে রুবেলের অভিনীত ধারাবাহিক ‘তুই আমার হিরো’। বর্তমানে দুজনেই কাজ থেকে কিছুটা বিরতি নিয়ে সময় কাটাচ্ছেন। তবে এই ছুটি শেষ করে খুব শিগগিরই আবার নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে ফিরবেন বলে জানা যাচ্ছে।
View this post on Instagram






