এবার রিয়েল লাইফে প্রেমে পড়লেন সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান। যদিও অভিনেত্রী নিজে এখনও এই নিয়ে কিছু মুখ খুলছেন না কিন্তু তার সোশ্যাল মিডিয়া পোস্ট অন্য কথা বলছে। সম্প্রতি মরুশহর রাজস্থানে গিয়েছেন নুসরাত। সেখানেই সঙ্গে গিয়েছেন তার বর্তমান প্রেমিক। তাকে আপনারা সকলেই চেনেন। তিনি আর কেউ নন, তিনি হলেন অভিনেতা যশ দাশগুপ্ত!
হ্যাঁ, বাতাসে খবর রটেছে যশের সঙ্গে নুসরাতের এখন রাজস্থানে তুমুল প্রেম চলছে। কারণ যশও এখন রাজস্থানে। আর যশের সোশ্যাল মিডিয়া দেখে বোঝা যাচ্ছে, তিনিও রাজস্থানে। তার ছবির ব্যাকগ্রাউন্ড এবং নুসরাতের ছবির ব্যাকগ্রাউন্ড একই।

আর সম্প্রতি দুজনেই একসঙ্গে স্টেজ শো করবেন বলে ঘোষণা করেছেন। সেই নিয়ে পোস্টারও পড়েছে চারিদিকে। হঠাৎ করে যশ এবং নুসরাত কেন জুটি বেঁধে শো করবেন সেই নিয়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে নানা গুঞ্জন। এর আগে তারা দুজনে একসঙ্গে সিনেমায় জুটি বাঁধলেও বাস্তবে এইভাবে জুটি বেঁধে স্টেজ শো করার অভিজ্ঞতা তাঁদের প্রথমবার হবে। তাদের এই পোস্টার দেখে অনেকেই যেমন অনুমান করেছেন যে তাদের মধ্যে কিছু চলছে সেরকম দুজনের আলাদা আলাদা ভাবে একই মরুশহরে ঘুরতে যাওয়াও কিন্তু মানুষের চোখ টানছে।
দু’বছর আগে রঙ্গোলির কর্ণধার নিখিল জৈনের সঙ্গে সংসার পেতেছিছেন নুসরাত জাহান রুহি। মুসলিম ধর্মাবলম্বী হয়ে একজন হিন্দুকে বিয়ে করা এবং তারপরে হিন্দু আচার উপাচার পালন করায় তাকে কম বিপদের মুখে পড়তে হয়নি। যদিও সেগুলোকে থোড়াই কেয়ার করেছেন নুসরাত। কিন্তু গত বছরের মাঝামাঝি সময় থেকেই নিখিলের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা বন্ধ করেছেন নায়িকা। যদিও নিখিল কিন্তু নুসরাতের সঙ্গে ফটো পোস্ট থেকে ভালবাসায় মোড়া ক্যাপশন সবই দিয়েছেন। স্ত্রীর হয়ে অন্য ব্যক্তির সঙ্গে কমেন্টে ঝগড়াও করেছেন।

কিন্তু নুসরাতের বর্তমান হাবভাব সকলের কাছেই সন্দেহের ঠেকছে। এমনিতেও এখন টলিউডে জোর গুঞ্জন যে শ্রাবন্তী-রোশনের সংসার ভেঙেছে। এবার কি তার পথেই হাঁটতে চলেছেন নুসরাত? উঠছে প্রশ্ন।





