মাত্র এক মাস হয়েছে সাত পাকে বাঁধা পড়েছেন রাতুল মুখোপাধ্যায় ও রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। কয়েক বছর লিভ ইন করার পর তাদের সম্পর্ককে গত এপ্রিল মাসে সামাজিক স্বীকৃতি দিলেন। বর্তমানে মধুচন্দ্রিমায় কাশ্মীরে ছুটি কাটাচ্ছেন এই জুটি। সঙ্গী হিসেবে রয়েছে রূপাঞ্জনার ছেলে। এই ট্রিপের একাধিক ছবি ভিডিও মাঝেমধ্যেই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন।
রোমান্টিক মুডে নয়, বলিউডি আদব কায়দাতেই ছবি তুলেছেন তিনজন। সম্প্রতি রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra) একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে কাশ্মীরের কোথাও তিনি রাতুল এবং তাদের ছেলের সঙ্গে নাচ করছেন, কোথাও হাসছেন, মজা করছেন। এই ভিডিওর নেপথ্যে তিনি চলা যাতা হুঁ গানটি যোগ করেছেন।
এই ভিডিওটি পোস্ট করে রূপাঞ্জনা (Rupanjana Mitra) লিখেছেন, ‘আমাদের নাচ দেখার অর্থ আমাদের মনের কথা শোনা।’ তাদের এই ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। ভিডিওতে কমেন্টের ছড়াছড়ি পড়ে গিয়েছে। এক ব্যক্তি লিখেছেন, ‘তিন জনকে একসাথে দেখতে কি ভালো লাগে।’ অপরজন লেখেন, ‘আপনারা সবসময় এরম থাকুন তিনজন মিলে।’
উল্লেখ্য কিছুদিন আগেই রূপাঞ্জনা (Rupanjana Mitra) আরেকটি ভিডিও পোস্ট করেছিলেন সেখানে দেখা গিয়েছিল কাশ্মীর এটা একটি বড় হার্ট বানিয়ে বলিউড স্টাইলে অভিনেত্রীকে প্রপোজ করছেন তার স্বামী রাতুল। রাতুল মুখোপাধ্যায় অভিনেত্রীর থেকে ছয় বছরের ছোট। তবে বয়স কখনো বাধা হয়ে দাঁড়ায়নি তাদের সম্পর্কে। দীর্ঘদিন প্রেম লিভ ইনের পর সাত পাকে বাঁধা পড়েছেন তারা। ১৯শে এপ্রিল সাত পাকে বাঁধা পড়েছেন রাতুল মুখোপাধ্যায় এবং রূপাঞ্জনা মিত্র। তাদের বিয়েতে এসেছিলেন টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী থেকে প্রযোজকেরা।
প্রায় ১৭ বছর আগে ভালোবেসে রেজাউল হককে বিয়ে করেছিলেন রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। ছেলের জন্মের পরেই সম্পর্কের দূরত্ব বাড়তে থাকে। ২০১৭ সালে আইনি বিচ্ছেদ হয় তাদের। যখন রুপানজন আর বিবাহবিচ্ছেদ হয় তখন রূপাঞ্জনার (Rupanjana Mitra) ছেলে রিয়ান চার বছরের। বাবা হিসেবে রেজাউল কে কখনোই পাননি রিয়ান। বাবার অভাব পূরণ করেছে রাতুল।
রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra) বরাবরই ট্রোলিংকে পাত্তা দিতে রাজি নন। বরাবরই নিজের ইচ্ছাতেই কাজ করেন। রূপাঞ্জনা স্বামী ছ বছরের ছোট, তবে রাতুলের সঙ্গে সুখী তিনি, তা ছবি দেখে স্পষ্ট বোঝা যায়। ছেলে রিয়ানেরও পছন্দ রাতুলকে। বিয়ের পর তাকে বুড়ি বলে কটাক্ষ করেছিল নেট নাগরিকেরা। তার জবাব দিতে ভুলে যাননি অভিনেত্রী (Rupanjana Mitra)।
তিনি (Rupanjana Mitra) বলেছিলেন, ‘সিরিয়ালের চরিত্রে বুড়ি নই, আসল জীবনেও নই। এটা ওই লক প্রোফাইলের আড়াল থেকে ঈর্ষান্বিত মানুষের করা মন্তব্য। আসল জীবনে কিছু হতাশাগ্রস্ত মানুষই অন্যদের উস্কানি দেন। এদের আমি ব্লক করতেই পারতাম, কিন্তু করব না। কারণ যাঁরা ঘৃণা করেন তাঁরা সংখ্যায় কম। তবে বলব, খুব বেশি আমাদের নিয়ে ভাববেন না, তাতে নিজেরাই হতাশ হবেন। আর সেটা আমি চাই না, ভালো থাকবেন।’





