জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে। আর এই রাশি পরিবর্তনের ফলে নানান রাশির জাতক-জাতিকাদের উপর নানান প্রভাব পড়ে। জ্যোতিষশাস্ত্রের নানান যোগের মধ্যে পঞ্চগ্রাহী যোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জ্যোতিষশাস্ত্রে পঞ্চগ্রহী যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কুণ্ডলীতে যখন একটি ঘরে ৫টি গ্রহ মিলিত হয়, তখন তৈরি হয় পঞ্চগ্রহী যোগ।
হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, ৩০০ বছর পর জুন মাসে গঠিত হচ্ছে এই পঞ্চগ্রহী যোগ। এই সময়ে এই যোগের উপর নজর থাকবে কেতুর। এর ফলে একাধিক রাশির জাতক-জাতিকারা বিপুল সুবিধা পাবেন এই যোগের ফলে। আগামী ৫ জুন সকাল ৪ টে ১৪ মিনিট থেকে ৭ জুন সকাল ০৭ টা ৫৫ মিনিট পর্যন্ত, সূর্য, শুক্র, বুধ, বৃহস্পতি ও চন্দ্র বৃষ রাশিতে থাকবে।এই পাঁচ গ্রহ মিলেই তৈরি করবে পঞ্চগ্রহী যোগ। এই যোগের ফলে উপকৃত হবে একাধিক রাশি।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
বৃষ রাশি
এই সময় স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। ব্যবসায় লাভ হবে এই রাশির জাতক-জাতিকাদেরদের। পঞ্চগ্রহী যোগের কারণে শীঘ্রই বিবাহের সম্ভাবনা রয়েছে এদের।
মেষ রাশি
এই পঞ্চগ্রহী যোগে আর্থিক লাভ হবে এই রাশির জাতক-জাতিকাদেরদের। সম্মান বৃদ্ধি পাবে এদের। এই সময় পদোন্নতির সম্ভাবনা এই রাশির জাতক-জাতিকাদেরদের।
কর্কট রাশি
এই সময় অর্থ ও ব্যবসায় লাভ হবে এই রাশির জাতক-জাতিকাদের। মানসিক চাপ কমবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন এরা।
মিথুন রাশি
আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যয়ও বাড়বে। আইনি বিষয়ে বিজয় হবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সাফল্য পাবেন।
সিংহ রাশি
অফিসে কাজের প্রশংসা করা হবে এই রাশির জাতক-জাতিকাদের। েই সময় মানসিক চাপ দূর হবে। সম্মান বাড়বে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের।





