বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান। দীর্ঘদিন ধরে বলিউডে কাজ করছেন তিনি। কিছুদিন পরেই নতুন সিনেমা রিলিজ হবে তার। তার আগে ছবির প্রমোশনে দ্য কপিল শর্মা শোতে হাজির হন তিনি।
বেশ কিছুদিন দ্য কপিল শর্মা বন্ধ থাকলেও নতুন করে শুরু হতেই ফের একবার সুপারহিট। কিছুদিন আগেই এই রিয়েলিটি শোতে তারকার আসন আলো করে আসেন সইফ আলি খান, ইয়ামি গৌতম এবং জ্যাকলিন ফার্নান্ডেজ। সেখানে আড্ডার মধ্যেই তার নানা কথা ভাগ করে নেন দর্শকদের সাথে।
এই মজার কথা শুনে গোটা সেটে একেবারে হাসির রোল ওঠে। এমনকি জ্যাকলিন ও ইয়ামি গৌতম হেসে গড়াগড়ি খান।
তাদের নতুন সিনেমা ভুত পুলিশের প্রমোশনে আসেন এই তিনজন।সেখানে আড্ডার ফাঁকে তিনি জানান তাকে এখন এখন একজন ছোটখাটো বাড়িওয়ালা বলেই ডাকা যায়। মজা করে সাইফ কে কপিল বলেন অর্চনা পূরণ সিং একজন ছোটখাটো বাড়ির দালাল। এই কথা শোনার পরেই নিজেকে নিয়ে মজার উক্তি করেন সাইফ।
সাইফ জানান, ‘আরে আমার বেশ কিছু ঘর, বাড়ি ভাড়ায় দেওয়া রয়েছে। সেখানে এসি কিংবা জলের পাইপের কোনও সমস্যা হলে সেকথাও ভাড়াটিয়াদের আমাকেই শুনতে হত ফোনে সেসব শুনে সামলাতাম আমি নিজেই। মানে পাগল পাগল অবস্থা হয়ে যেত একেকসময়। শেষপর্যন্ত এসব কাজের জন্য একজন ম্যানেজার রেখেছি। সেই আপাতত সব সামলায়’।
যদিও তারকা এই দম্পতি তাদের আগের বাড়ি ছেড়ে নতুন বড় বাড়িতে চলে এসেছেন। পুরানো বাড়ি ভাড়ায় দিয়েছেন যার মাসিক ভাড়া ৩.৫লক্ষ টাকা।সূত্রের খবর, ইতিমধ্যেই ভাড়াটে পেয়ে গেছেন তারা।






