তৈরি হচ্ছে ভাইজানের বায়োপিক! ডকু সিরিজে তৈরি হচ্ছে সালমানের তথ্য চিত্র, থাকবে কি কৃষ্ণসার হরিণ হত্যা কান্ড?

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সালমান খান।বি টাউনে জোর খবর জনপ্রিয় অভিনেতার বায়োপিক এবার আসতে চলেছে দর্শকদের জন্য।এর আগে একাধিক বলিউড অভিনেতা তাদের জীবন নিয়ে বায়োপিক হয়েছে।তবে ভাইজানের বায়োপিক নিয়ে আলোচনা চলবে এটাই স্বাভাবিক।

বিশ্বস্ত মাধ্যমের খবর,একটি স্ট্রিমিং জায়েন্টের প্ল্যাটফর্মে দেখা যাবে এই তথ্যচিত্রমূলক সিরিজটি। অভিনেতা সালমানের জীবনের প্রথম ছবি রেখা অভিনীত ‘বিবি হো তো অ্যায়সি’।এই ছবিতে ছোট চরিত্রে অভিনয় করে ডেবিউ করেন তিনি। তারপরে
ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমার মধ্যে দিয়ে জনপ্রিয়তা পান সালমান।

অভিনেতাদের জীবনে বিতর্ক নিয়ে সর্বদাই আলোচনা চলে। আর অভিনেতা সালমান খানের জীবন একাধিক বিতর্কে ভরা।পথ দুর্ঘটনা, থেকে কৃষ্ণসার হরিণ হত্যা! পাশাপাশি একাধিক অভিনেত্রীর সাথে সম্পর্ক নাম জড়িয়েছে তার।ঐশ্বর্য রাই বচ্চন কিংবা ক্যাটরিনা কাইফের সাথে সম্পর্ক প্রেম বিচ্ছেদ সব কিছু নিয়েই বিতর্ক সর্বদা চলছে।

সূত্রের খবর, এই ওয়েব সিরিজে ব্যক্তি সালমান খানের জীবনের নানা ঘটনা উঠে আসবে।তার পরিবারের নানা বিষয় দেখানো হবে
সিরিজে।

বর্তমানে নতুন সিনেমার শুটিং চলছে অভিনেতার। টাইগার ৩ সিনেমার জন্য বিদেশে আছেন। এই মুহূর্তে সঙ্গী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সামনে লম্বা টুর আছে তার।রাশিয়ার পর তুরস্কে হচ্ছে ছবির শুটিং। তারপর অস্ট্রিয়াতেও পাড়ি দেবেন তিনি। কিছুদিনের মধ্যেই নতুন সিনেমা অন্তিম মুক্তি পাবে।মহেশ মঞ্জরেকর পরিচালিত এই সিনেমায় ভগ্নীপতি আয়ুষ শর্মার সঙ্গে অভিনয় করেছেন ভাইজান। এছাড়াও শাহরুখ খানের পাঠান সিনেমায় অভিনয় করবেন তিনি। তারমধ্যে বায়োপিক আসছে ভাইজানের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles