ছুঁৎমার্গ সরিয়ে রেখে ৩২ বছরের ক্যারিয়ারে প্রথম অনস্ক্রীন লিপ কিস সলমন খানের! নায়িকা দিশা পাটানি

ট্রেলারে যে খুব অভিনবত্ব আছে তা বলার জায়গা নেই। কিন্তু প্রভু দেবার রাধে ইয়োর মোস্ট ওয়ান্ডেড ভাই’য়ের টাইটেল ট্রাকে নিজের ৩২ বছরের ধনুক ভাঙ্গা পণ ভাঙলেন বলিউডের অন্যতম নামজাদা খান সলমন খান।ছবির ট্রেলারে টাইটেল ট্র্যাকে তো শোনা যাচ্ছেই- রাধে রাধে! তবে ট্রেলার দেখার পরে ভক্তদেরও চোখ উঠেছে কপালে! ঠিক বিশ্বাস করা যাচ্ছে না যে নিজের অনস্ক্রীন ‘নো কিস’ প্রতিজ্ঞা ৩২ বছরের কেরিয়ারে অবশেষে ভেঙেছেন সলমন !

সদ্য মুক্তি পাওয়া ছবির ট্রেলারে মাত্র এক সেকেন্ডে জন্য তাঁকে দিশা পটানিকে চুম্বন করতে দেখা গিয়েছে। আর তাতেই রীতিমতো অবাক হয়েছেন ভক্তেরা। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা- আবছায়ায় মেশা ওই দৃশ্যে সত্যিই সলমনের উপস্থিতি ছিল তো? ছবির ট্রেলার বাঁধা গতের হলেও এই চুম্বনের দৃশ্য যে অপ্রত্যাশিত, সেটা সবাই স্বীকার করছেন একবাক্যে!

তবে বলিউড বিশেষজ্ঞরা বলছেন যে ছবিতে এই অন্তরঙ্গ দৃশ্য বেশ ভেবে-চিন্তেই রাখা হয়েছে! ২০১৯ সালে মুক্তি পেয়েছিল সলমনের দুই ছবি ভারত আর দাবাং ৩। এই দু’টো ছবির কোনওটাই দর্শকদের তেমন মন ভরাতে পারেনি। ফলে এবারের ছবি যাতে দর্শক টানতে পারে, তার জন্য বিশেষ চমকের প্রয়োজন ছিল। এমন কিছু যা সলমনকে এর আগে রুপোলি পর্দায় করতে দেখা যায়নি। সেই দিক থেকে চুম্বন দৃশ্যের চেয়ে সেরা আর কিছু হতে পারত না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে বলিউডে বর্তমানে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে ছুঁৎমার্গ তেমন নেই বললেই চলে। তবে ব্যতিক্রম ছিলেন তিন খান। স্বভাবত খুব বেশি অন্তরঙ্গ দৃশ্যে তাঁদের দেখা মেলে না। ‌‌‌‌‌‌‌‌‌

যদিও শাহরুখ খান অনেক বছর হয়ে গেল এই ছুঁৎমার্গ কাটিয়েছেন, ২০১২ সালে মুক্তি পাওয়া জব তক হ্যায় জান ছবিতে চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন। আমির খান‌ এই প্রতিজ্ঞা বলেছেন বেশ কয়েক বছর আগেই। ‌ ১৯৯৬ সালেই বলিউডের রুপোলি পর্দায় আগুন ঝরিয়েছিল রাজা হিন্দুস্তানি ছবিতে বৃষ্টির মধ্যে গাছের তলায় করিশমা কাপুরকে চুম্বন করার দৃশ্য! এবার সেই তালিকায় যুক্ত হলেন সলমন।

আরও অন্যান্য খবর