বলিউডের ভাইজান অর্থাৎ সলমন খানের ছবি মানেই ধুমধাড়াক্কা কিছু অ্যাকশন আর সুপারহিট বক্স অফিস। কেরিয়ারের শুরু থেকেই একের পর এক হিট ছবি দিয়ে এসেছেন সল্লু ভাইজান। আজ তিনি কয়েকশো কোটি টাকার মালিক।
দেশে তো বটে, বিদেশের মাটিতেও সলমনের ফ্যান ফলোয়িং বেশ চোখে পড়ার মতোই। প্রত্যেক বছর ঈদের সময় একটি করে ছবি নিজের অনুরাগীদের উপহার দেন সল্লু মিয়াঁ। কিন্তু এবছর তা আর হয়নি। অতিমারির প্রাক্কালে মুক্তি পায় তাঁর শেষ ছবি ‘রাধে’। তবে স্বেই ছবি একেবারেই মুখ থুবড়ে পড়েছে।
কিন্তু দর্শকদের প্রত্যাশা তো থেকেই যায় নিজের পছন্দের ভাইজানের থেকে। প্রত্যেক ছবির জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক পান সলমন। কিন্তু ওই যে বলে না, যার আয় বেশি তাঁর ব্যয়ও বেশি। চাহিদা কী আর অত সহজে মেটে?
এবার হয়ত নিজের সেই চাহিদা পূরণ করার জন্যই নিজের সাধের বাড়ি ভাড়া দিচ্ছেন সল্লু ভাইজান। অভিনেতার স্থায়ী ঠিকানা মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। এছাড়াও, পানভেলে তাঁর একটি বাগানবাড়ি রয়েছে। গত লকডাউনে সেখানেই সময় কাটিয়েছেন তিনি।
এছাড়াও তাঁর মুম্বুইয়ের বান্দ্রাতে একটি ফ্ল্যাট রয়েছে। সেই ফ্ল্যাটটিই এবার ভাড়া দিচ্ছেন সলমন খান। জানা গিয়েছে, ভাইজানের এই ফ্ল্যাটের দাম ৯৫,০০০ টাকা। ইতিমধ্যেই এই ফ্ল্যাট ভাড়া নেওয়ার জন্য বুকিং শুরু গিয়েছে।
গত ৬ ডিসেম্বর ৩৩ মাসের জন্য এই ফ্ল্যাট ভাড়া নিয়েছেন এক ব্যক্তি। তবে জানতে পারে গেছে, আর একটি অ্যাপার্টমেন্ট নাকি ব্যাংককে ভাড়া দিয়েছেন অভিনেতা। ভেঞ্চারস প্রাইভেট লিমিটেডের একটি দুপ্লেক্স অ্যাপার্টমেন্ট ৮.৫ লক্ষ টাকার বিনিময় নাকি ভাড়া দিতে চলেছেন তিনি।
যদিও এই বাড়ি ভাড়া দেওয়ার ব্যাপারটি বলিউডে নতুন কিছু না। সম্প্রতি, অমিতাভ বচ্চনের বাড়ি ভাড়া নিয়েছেন বলি অভিনেত্রী কৃতি শ্যানন। অন্যদিকে, প্রিয়াঙ্কা চোপড়ার বাড়ি ভাড়া নিয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ।





