মা’দ’ক কাণ্ডে এনসিবির হাতে শাহরুখ-পুত্র আরিয়ান, বিপদে পাশে দাঁড়াতে মন্নতে ছুটে গেলেন সলমন খান

মা’দ’ক কাণ্ডে গত শনিবার এক প্রমোদতরী থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে এনসিবি। এদের মধ্যে রয়েছে শাহরুখ-পুত্র আরিয়ান খানও। এর জেরে বেশ বিপদে রয়েছে শাহরুখ নিজেও। বিপদের সময় তাঁর পাশে দাঁড়াতে ‘মন্নত’-এ ছুটে গেলেন সলমন খান। বেশ গোপনীয়তা অবলম্বন করেই গিয়েছিলেন তিনি। কিন্তু পাপারাৎজির ক্যামেরা থেকে নিজেকে বাঁচাতে পারেন নি তিনি। তবে আরিয়ানের বিষয় নিয়ে কোনও কথা বলেন নি তিনি।

একসঙ্গে বহু ছবিতে কাজ করেছেন শাহরুখ ও সলমন। তাদের মধ্যে পেশাগত বন্ধুত্ব তো রয়েছে বটেই। তবে দীর্ঘদিনের পরিচিতির জেরে তাদের মধ্যে পারিবারিক সম্পর্কও রয়েছে। তবে কিছু বছর আগেই তাদের বন্ধুত্বে ফাটল ধরলেও সময়ের সঙ্গে সঙ্গে তা ধীরে ধীরে ঠিক হয়ে যায়। এই কারণে শাহরুখের এই বিপদের দিনে হাজার ব্যস্ততাকে উপেক্ষা করেও তাঁর বাড়িতে পৌঁছন ভাইজান।

 

View this post on Instagram

 

A post shared by Bollywood Pap (@bollywoodpap)

বিলাসবহুল ক্রুজ ক্রডেলিয়ায় তিনদিনের মিউজিক্যাল যাত্রার আয়োজন করা হয়েছিল। ক্রে আর্ক নামের একটি অনুষ্ঠান আয়োজন করা হয়ে ফ্যাশন টিভি ইন্ডিয়ার তরফে। বলিউড, ফ্যাশন ও বাণিজ্য জগতের নানান তারকা আমন্ত্রিত ছিলেন এই পার্টিতে। আমন্ত্রিত ছিলেন আরিয়ান খানও।

এই ক্রুজেই যে মা’দ’ক পার্টির আয়োজন করা হয়েছে এ খবর এনসিবি সপ্তাহ দুয়েক আগেই পেয়েছিল। গোপন সূত্রের দ্বারা পাওয়া এই খবরের ভিত্তিতে যাত্রীর ছদ্মবেশেই ওই ক্রুজে চড়েন এনসিবি আধিকারিকরা। মুম্বই থেকে গোয়াগামী ওই ক্রুজে মা’দ’ক সেবন শুরু হওয়ার পরই ১০ জনকে গ্রেফতার করে এনসিবি।

এই ঘটনায় শনিবার রাতভর জেরা করা হয় আরিয়ানকে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গতকাল, রবিবার আরিয়ানকে গ্রেপ্তার করা হয় তাঁকে। এনসিবি সূত্রে খবর, আরিয়ানের লেন্সের কৌটোর মধ্যে থেকে মা’দ’ক পাওয়া গিয়েছে। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ১৩ গ্রাম কোকেন এবং ২১ গ্রাম চরস। সতীশ মানশিন্ডে আরিয়ানের হয়ে মামলা লড়ছেন। ইতিমধ্যে তারকা পুত্রের জামিনের আবেদন করা হয়েছে বলে জানা গিয়েছে।

এনসিবির তরফে সাফ জানানো হয়েছে যে তারকাপুত্র হলেও আরিয়ান বাড়তি কোনও সুযোগসুবিধা পাবেন না। এদিকে, সোশ্যাল মিডিয়ায় আরিয়ানের সঙ্গে এক ব্যক্তির ছবি ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেরই ধারণা ওই ব্যক্তি হয়তো কোনও আধিকারিক। তবে নেটিজেনদের দাবী খারিজ করেছে এনসিবি। তাদের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় যে ওই ব্যক্তি কোনও আধিকারিক নন।

RELATED Articles