আরিয়ান খান মা’দ’ক মামলার দায়িত্বে থাকা সমীর ওয়াংখেড়েকে নিয়ে বিতর্ক চলছে। এনসিবির এই জোনাল ডিরেক্টরকে সমানে নানাভাবে অভিযুক্ত করছেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। এর পাশাপাশি আবার গতকাল, রবিবারন আরিয়ান মামলার এক সাক্ষী প্রভাকর সেইল সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অভিযোগ আনেন যে তিনি নাকি তাঁকে দিয়ে সাদা পাতায় জোর করে সই করিয়ে নিয়েছেন ও সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও আনা হয়।
পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে চলে যাচ্ছে দেখে অবশেষে আইনি ব্যবস্থা নিলেন এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। আজ, সোমবার মুম্বইয়ের সেশন কোর্টের দ্বারস্থ হন তিনি।
এদিন বিশেষ এনডিপিএস আদালতে দায়ের আবেদনে এই এনসিবি কর্তা জানান, “আমার পরিবার, আমার বোন, এমনকী আমার স্বর্গীয় মা-কে আক্রমণ করা হচ্ছে”। তিনি এমনও আশঙ্কা প্রকাশ করছেন যে হয়ত যে কোনও সময় তাঁকে গ্রেফতার করা হতে পারে। সমীর ওয়াংখেড়ে হলফনামায় জানান যে তাঁর বিরুদ্ধে আনা তোলাবাজির অভিযোগের জন্য সবরকমের তদন্তের জন্য প্রস্তুত তিনি। কিন্তু ব্যক্তি আক্রমণ থেকে যেন তাঁকে রেহাই দেওয়া হয়। তিনি প্রশ্ন তুলেছেন, “আমার পরিবারের বিরুদ্ধে কেন অভিযোগ তোলা হচ্ছে? কারণ আমার পজিশনের জন্য, তাই না? এর মাধ্যমে আমাকে তদন্তের কাজে বাধা দেওয়া হচ্ছে, যাতে আমি আদালতে সত্য প্রমাণে ব্যর্থ হই”।
এদিন সংবাদমাধ্যমের কাছেও আনুষ্ঠানিক বিবৃতি দেন এনসিবির এই দুঁদে অফিসার। নবাব মালিক সমীর ওয়াংখেড়ের জন্মের ‘ভুয়ো’ শংসাপত্র টুইট করে দাবী করেছেন যে সমীর ওয়াংখেড়ে বাবার নাম দাউদ ওয়াংখেড়ে। কিন্তু চাকরির পরীক্ষায় তিনি নিজের বাবার নাম লিখেছেন ধ্যানদেব ওয়াংখেড়ে। উদ্ধব ঠাকরে সরকারের সংখ্যা লঘু উন্নয়ন মন্ত্রী এমনও অভিযোগ তুলেছেন যে এনসিবি অফিসার নিজের ‘ধর্ম’ লুকিয়ে চাকরি পেয়েছেন।
এর জবাবে সমীর ওয়াংখেড়ে সংবাদমাধ্যমকে জানান যে তাঁর বাবা ধ্যানদেব কাচরুজি ওয়াংখেড়ে একজন হিন্দু। তাঁর স্বর্গীয় মা, জাহিদা ছিলেন মুসলিম। তিনি সর্ব ধর্ম সমন্বয়ের আদর্শের মাঝে বড়ো হওয়া একজন ভারতীয় এবং নিজের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে গর্বিত।
নবাব মালিকের উদ্দেশে সমীর ওয়াংখেড়ে বলেন, মাননীয় মন্ত্রী সোশ্যাল মিডিয়ায় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে যে সমস্ত তথ্য ফাঁস করেছেন, তা মানহানিকর। তিনি তাঁর পারিবারিক গোপনীয়তাকে লঙ্ঘন করেছেন। এই ঘটনায় তিনি ব্যাথিত বলেও উল্লেখ করেন সমীর ওয়াংখেড়ে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!