সুপারস্টারদের সঙ্গে পর্দা কাঁপানো নায়িকা, ‘হাওড়া ব্রিজ’-এর সঞ্চালক! আজ কোথায় সন্ধিতা? রহস্য ফাঁস করলেন নিজেই!

টলিউডের ঝলমলে দুনিয়ায় কত তারকাই আসেন, আবার সময়ের সঙ্গে অনেকেই হারিয়ে যান। তবে কিছু মুখ থেকে যায় দর্শকদের মনে, তাঁদের সিনেমার দৃশ্যগুলো আজও স্মৃতি হয়ে বেঁচে থাকে। তেমনই এক নায়িকা সন্ধিতা চট্টোপাধ্যায়। ‘চ্যাম্পিয়ন’ সিনেমার মাধ্যমে তিনি একসময় হয়ে উঠেছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু। তাঁর অভিনয় এবং ব্যক্তিত্ব দর্শকদের মনে গেঁথে যায়। কিন্তু কেন তিনি হঠাৎ করেই সিনেমা থেকে সরে গেলেন? এখন কী করছেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানালেন তাঁর জীবনের গল্প।

একসময় সিনেমার দুনিয়ায় ব্যস্ত থাকা সন্ধিতাকে এখন আর রুপোলি পর্দায় দেখা যায় না। দর্শকরা অনেকদিন ধরেই জানার চেষ্টা করছিলেন, কোথায় গেলেন তাঁদের প্রিয় নায়িকা? অভিনয় ছেড়ে কি তিনি নতুন কোনো পেশায় যুক্ত হয়েছেন? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঠে এসেছে বেশ কিছু অজানা তথ্য। সিনেমা করার পর দীর্ঘদিন তিনি কাজ করেছেন টেলিভিশনের পর্দাতেও, বিশেষ করে ‘সঙ্গীত বাংলা’র জনপ্রিয় শো ‘হাওড়া ব্রিজ’-এর সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু তারপর ধীরে ধীরে বদলাতে থাকে তাঁর জীবনের প্রাধান্য।

সন্ধিতা জানান, তাঁর অভিনয়ের যাত্রা শুরু হয় মডেলিং থেকে। সেখান থেকেই সুযোগ আসে ২০০৩ সালে জিতের বিপরীতে ‘চ্যাম্পিয়ন’ ছবিতে। এরপর তিনি ‘গুরু’ সিনেমায় মিঠুন চক্রবর্তী এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেন। তারপর ‘দাদুর নাম্বার ওয়ান’-এও তাঁকে দেখা যায়। টলিউডের পাশাপাশি ওড়িশাতেও দু’টি সিনেমায় অভিনয় করেন। একসময় ছোট-বড় অনেক কাজ করলেও ধীরে ধীরে অভিনয় থেকে দূরে সরে যান। তাঁর কথায়, “প্রথম থেকেই সিনেমা করার ইচ্ছে ছিল, আর সেটা করেওছি। কিন্তু সময়ের সঙ্গে জীবনের অগ্রাধিকার বদলেছে।”

আরও পড়ুনঃ ছয় লাখ টাকা খোয়ালেন অদ্রিজা! প্রতারণা নাকি নিজের ভুল? মুখ খুললেন নায়িকা!

সিনেমা থেকে ধীরে ধীরে দূরে যাওয়ার অন্যতম কারণ ছিল তাঁর পরিবার। সন্ধিতা বলেন, “আমি চাইতাম পরিবারকে বেশি সময় দিতে। সন্তান যখন একটু বড় হয়ে গেল, তখন বুঝলাম, ইন্ডাস্ট্রিতে ফিরে আসাটা সহজ নয়। মাঝখানে অনেক গ্যাপ হয়ে গিয়েছে, ফলে নতুন করে শুরু করাটা কঠিন হয়ে যায়।” যদিও তিনি অভিনয় একেবারে ছেড়ে দেননি, থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু পুরনো ছন্দে ফেরা আর হয়ে ওঠেনি।

বর্তমানে সন্ধিতার জীবন অনেকটাই ব্যক্তিগত পরিসরে আবদ্ধ। তিনি অভিনয় জগত থেকে দূরে থাকলেও দর্শকরা আজও তাঁকে ভুলতে পারেননি। একসময় টলিউড দাপিয়ে বেড়ানো নায়িকা এখন অনেকটাই স্বাভাবিক, সাধারণ জীবনযাপন করছেন। তবে পুরনো সিনেমাগুলি দেখে আজও দর্শকরা নস্টালজিক হয়ে পড়েন। এক সাক্ষাৎকারে তাঁর জীবনের এই উত্থান-পতনের গল্প শেয়ার করতেই ফের চর্চায় উঠে এসেছেন একসময়ের জনপ্রিয় এই নায়িকা।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles