‘আবার গাঁ’জা খেয়ে গল্প লিখেছে রে’, ফের নেট দুনিয়ায় ট্রোলড ‘শ্রীময়ী’, কটাক্ষ করতে ছাড়লেন না স্যান্ডিও

ধারাবাহিকে যে গল্পের গরু গাছে ওঠে, তা এই কয়েক বছরে সকলেরই মোটামুটি জানা হয়ে গিয়েছে। কখনও এখানে দেখানো হয়েছে বাথরুম স্ক্রাবার দিয়ে রোগীকে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে তো কখনও আবার বধির মেয়ে প্রথমবার প্লেনে উঠেই চালিয়েছে প্লেন। এবার ফের একবার নেট দুনিয়ায় ট্রোলড হল ‘শ্রীময়ী’।

এই ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে যে শ্রীময়ী স্বামী রোহিত সেন অপহৃত হয়েছেন। আর তাঁকে বাঁচাতে এবার শ্রীময়ী নিজেই গোয়েন্দার ভূমিকায় নেমে পড়েছেন। নিচ্ছেন বিশেষ ট্রেনিং। দুহাতে বন্দুক ধরে তাক করে রেখেছেন। জোর শব্দের জন্য কানে রয়েছে বড় হেডফোন। এমনই একটি লুক সামনে এসেচে শ্রীময়ীর।

এদিকে শ্রীময়ী নিজেরন সহকারি হিসেবে পাকড়াও করেছেন মিঠুদিকে। তাঁকেও শেখাচ্ছে বন্দুক চালানো। তা করতে গিয়েই নাজেহাল অবস্থা দুজনের। শুধু বন্দুক চালানোই নয়, শ্রীময়ী নিয়ে ফেলেছে ছদ্মবেশও।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

ধারাবাহিকে এমন কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাওয়ার জোগাড় নেটিজেনদের। কেউ লিখছেন, “জঘন‍্য, প্লিজ শেষ করুন এবার। আর কি দেখানোর বাকি আছে এটায়”? আবার কেউ লিখছেন, “এবার মর্দানি আসছেন বাংলায়’ বা ‘জবা মা আর তিতলির চেয়ে কম না”। আবার একজনের বক্তব‍্য, “লেখিকা ফের গাঁজা খেয়ে স্ক্রিপ্ট লিখছেন”। কটাক্ষ করতে বাদ যান নি ইউটিউবার স‍্যান্ডি সাহাও। বন্দুক হাতে শ্রীময়ীর ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “অ্যাভেঞ্জারময়ী”।

‘আবার গাঁ’জা খেয়ে গল্প লিখেছে রে’, ফের নেট দুনিয়ায় ট্রোলড ‘শ্রীময়ী’, কটাক্ষ করতে ছাড়লেন না স্যান্ডিও

অপরদিকে ধারাবাহিকে অপহৃত হয়ে বাস্তবে কিন্তু এখন মুম্বইয়ে শুটিং সারতে ব্যস্ত রোহিত ওরফে টোটা রায়চৌধুরী। করণ জোহরের পরবর্তী ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শুটিং করছেন তিনি। টোটা জানান, ধারাবাহিকে এখন কী হচ্ছে না হচ্ছে তা তিনি জানেন না। রোহিত সেন হয়ে কবে তিনি ফিরবেন, তাও তাঁর জানা নেই। এই পুরোটাই জানেন চিত্রনাট‍্য লেখিকা লীনা গঙ্গোপাধ‍্যায়।

RELATED Articles