প্রায় ৩০৮ জন মহিলার সঙ্গে সম্পর্কে জড়ান বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। শুধু কী মহিলা, আরও নানান বিষয়ে একাধিকবার তাঁর নাম জড়ায়। ড্রাগস থেকে শুরু করে জেল খাটা, সবই রয়েছে তাঁর জীবন খাতায়। তাঁর জীবনী নিয়ে পরিচালক রাজকুমার হিরানি ‘সঞ্জু’ নামক ছবি করেন। সঞ্জয় দত্তের দীর্ঘতম এই নারীঘটিত সম্পর্কের মধ্যে কিছু অভিনেত্রী এমন ছিলেন, যাদের নাম বিশেষ উল্লেখযোগ্য।
আরও পড়ুন- তন্ত্র মন্ত্র দ্বারা শ্রীময়ীকে বশ করতে চাইছেন রোহিত, নেটিজেনদের কটাক্ষের শিকার রোহিত সেন
রেখা
শোনা যায়, ১৯৮৪ সালে ‘জমিন আসমান’ ছবির শুটিং করার সময় সঞ্জয় দত্ত ও রেখার মধ্যে একটি সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল। এমন গুজবও রটেছিল যে তারা নাকি গোপনে বিয়েও সেরে ফেলেছেন। কিন্তু সঞ্জয় দত্ত আনুষ্ঠানিকভাবে এই ঘটনা অস্বীকার করেন।
মাধুরী দীক্ষিত
এই সম্পর্ক সঞ্জয় দত্তের জীবনের অন্যতম আলোচিত বিষয় ছিল। একাধিক খবরের শিরোনামে উঠে এসেছিল তাদের সম্পর্কের কথা। জানা যায়, সঞ্জয় এবং মাধুরী ১৯৯১ সালে ‘সাজন’ ছবির সেটে একে অপরকে ডেট করতে শুরু করেছিলেন। কিন্তু ১৯৯৩ সালে একটি মামলায় সঞ্জয়ের নাম জড়িয়ে পড়লে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন মাধুরী।
টিনা মুনিম
সঞ্জয় দত্ত এবং টিনা মুনিম ছোটবেলার বন্ধু। ‘রকি’ ছবিতে একসঙ্গে কাজ করেন তারা। এই ছবির সেটেই ডেটিং শুরু করেছিলেন এই জুটি। কিন্তু সঞ্জয়ের বদ অভ্যাস এবং অত্যধিক পজিজিভ আচরণের কারণে তাঁদের সম্পর্ক শেষ হয়েছিল।
রিয়া পিল্লাই
মাধুরীর পরে সঞ্জয় সোশ্যালাইট এবং মডেল রিয়া পিল্লাইকে ডেট করা শুরু করেছিলেন। ১৯৯৮ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধও হয়েছিলেন। কিন্তু সেই সম্পর্কটি টেকেনি। কয়েক বছর আলাদা থাকার পর ২০০৫ সালে বিবাহবিচ্ছেদ হয় তাদের।
নাদিয়া দুরানী
নাদিয়া দুরানী ছিলেন আরও এক মহিলা, যার সঙ্গে সঞ্জয়ের সম্পর্ক হয়। তবে তিনি কীভাবে তাঁর জীবনে এসেছিলেন সে সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। এমনকি, তাদের সম্পর্ক কী কারণে ভেঙে গেল, তা নিয়েও একই রহস্য বজায় রেখেছিলেন সঞ্জু বাবা।
রিচা শর্মা
একটি ছবির শুটিং চলাকালীন রিচা শর্মার ফোন নম্বর পেয়েছিলেন সঞ্জয় দত্ত।তাঁকে ডেটেও নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু কয়েকবার প্রত্যাখ্যান করার পর শেষে রিচা রাজিন হন। তাঁরা ১৯৮৭ সালে বিয়েও করেছিলেন।
আরও পড়ুন- ‘ঐশ্বর্যকে আমার চাই’, ভক্তের এই প্রস্তাবে অভিষেক যা করেছিলেন, শুনলে চমকে যাবেন





