স্রোতকে ভালোবাসে স্বীকার করে নিল স্বার্থক, কবে হল ভালোবাসা? স্বার্থক-স্রোতের প্রেমের ট্র্যাক আসছে নাকি ধারাবাহিকে?

জি বাংলার মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকটি নিয়ে দর্শকদের ভালোবাসা রয়েছে। প্রথম থেকেই তিন বোনের গল্প নজর কেড়েছে দর্শকদের। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি ও দেবাদৃতা বসু। এই ধারাবাহিকে তিন বোনের গল্পের জটিলতা ও আবেগ ফুটে উঠেছে। রাই, নীলু আর স্রোতের জীবনের নানা ওঠাপড়া নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। খুব সুন্দরভাবে ধারাবাহিকে নিজেদের চরিত্র ফুটিয়ে তুলছে‌ তারা। জীবনের নানা টানাপড়েন ওঠা নামা সবটা নিয়েই পারিবারিক এই গল্প। এই সপ্তাহের শুরু থেকে মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিক দেখা যাচ্ছে রাত ৯:৪৫ থেকে।৩০ মিনিটের বদলে ৪৫ মিনিটের সম্প্রচার করা হচ্ছে। এই ধারাবাহিকে গল্পে ছোট বোন স্রোতের চরিত্রে অভিনয় করে স্বপ্ননীলা চক্রবর্তী। এ বিপরীতে দেখা যাচ্ছে স্বার্থককে। এই চরিত্রটি করেন মৈনাক ঢোল।

মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকেবারবার স্রোত স্বার্থকের মধ্যে ঝামেলা হতে দেখা যায়। যে কলেজে স্রোত পড়াশোনা করে সেই কলেজেই প্রফেসর স্বার্থক। যে কোন বিষয় নিয়েই তাদের মধ্যে গোল বেধে যায়। স্রোত কথা বলতে গেলেই সমস্যা তৈরি হয়। ধারাবাহিকে স্বার্থক স্যার এখনও বুঝে উঠতে পারছেন না স্রোতকে ভালো লাগে কিনা তার। এক মুহূর্ত ভালো লাগলে পরের মুহূর্তেই ঝগড়া করে ফেলছে। কিছুই বুঝতে পারছে না। মেডিকেল ক্যাম্পে গিয়ে জ্বর বাঁধিয়ে বসে ছিল স্রোত। সেসময় দর্শক তাদের কিছু মিষ্টি মুহূর্ত দেখেছে। তবে তারপর থেকে আবার ঝগড়া লেগেই রয়েছে এই জুটির। অনস্ক্রিনে এই জুটিকে সারাক্ষণ ঝগড়া করতেই দেখে দর্শক।

ধারাবাহিককে (Mithijhora) দেখা গেছে স্রোত পৌঁছেছে স্বার্থক স্যারের বাবাকে দেখতে। সেখানে গিয়ে স্বার্থক স্যারের বাবার মনের ইচ্ছে জানতে পারলো স্রোত। স্বার্থকের বাবা জানায় যে এখনই না তবে পরবর্তীতে স্বার্থকের বউ হিসেবে দেখতে চায় স্রোতকে। অসুস্থ স্বার্থকের বাবার কথা রাখতে কি পরিণতি হবে স্রোতের এখন সেটাই দেখার। তবে স্বার্থকের বাবার এই প্রস্তাবে রেগে গিয়েছে স্রোত, বয়সে বড় গুরুজন বলে রাগ প্রকাশ করতে পারেনি। তবে এই প্রস্তাব জানার পর কি হতে চলেছে সেটাই দেখার।

স্বার্থকের বাবাকে দেখে ফেরার সময় স্বার্থক স্যারের মুখোমুখি হয় স্রোত। স্বার্থক স্যার নিজের বাড়িতে স্রোত কে দেখে রেগে যান। তবে স্যারকে চুপ করিয়ে নানান কথা শোনান স্রোত। নিজের বাবাকে দেখাশোনা করার। ছেলে হিসেবে না হোক একজন ডাক্তার হিসেবে বাবার পাশে যেন থাকেন সেই পরামর্শ সে দেয় স্বার্থক স্যারকে। স্বার্থক স্যারের বাবা স্রোতকে জানিয়েছে স্বার্থক স্যারের চোখে স্রোতের জন্য এটা অন্যরকম ভাবনা দেখেছে। যেটা আর কেউ দেখতে পায় না। তবে ভবিষ্যতে সার্থক স্যারকে বিয়ে করার প্রস্তাবে রেগে যায় স্রোত।

সোশ্যাল মিডিয়ায় স্বার্থক ও স্রোতের একটা রিল ভাইরাল হয়েছে। সেই রিলসে তারা নাচছেন “ক্যাসে কাব হো গেয়া” গানটিতে। সেই রিলসে সার্থক স্রোতকে বলছে “হামে তুমসে মহাব্বাত হুই হে ও জানেমান ডু ইউ নো”। রিলস দেখেই আনন্দে ভাসছেন মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকের দর্শকেরা। তবে কি ধারাবাহিকে পরবর্তী ট্র্যাকে আসতে চলেছে স্রোত সার্থকের প্রেম অনেকের মনে এখন সেই প্রশ্ন ঘুরছে ।

RELATED Articles