গভীর রাতে কবর থেকে তুলে আনেন মৃ’ত পোষ্যের দেহ! তারপর গভীর কী কাণ্ড ঘটান শাহরুখ খান? অবশেষে সেই অজানা গল্প প্রকাশ্যে আনলেন গৌরী খানের মামা!

বলিউডের বাদশা শাহরুখ খানকে সাধারণত তাঁর অভিনয়, রোম্যান্টিক ইমেজ এবং ব্যক্তিত্বের জন্যই বেশি চেনেন অনুরাগীরা। কিন্তু তাঁর জীবনের আরেকটি আবেগঘন দিক সম্প্রতি আবার সামনে এসেছে। পোষ্য প্রাণীদের প্রতি শাহরুখের ভালোবাসা কতটা গভীর, সেই ঘটনার কথাই উঠে এসেছে এক পুরনো সাক্ষাৎকারে। গৌরী খানের মামা সেই সাক্ষাৎকারে জানিয়েছিলেন, একসময় তিনি গৌরীকে একটি পোষ্য কুকুর উপহার দিয়েছিলেন। ধীরে ধীরে সেই সারমেয় পরিবারের খুব কাছের হয়ে ওঠে। শুধু গৌরী নন, শাহরুখও পোষ্যটির সঙ্গে গভীর আবেগে জড়িয়ে পড়েছিলেন। পরিবারের সদস্যের মতোই তাকে আগলে রাখতেন অভিনেতা।

সাক্ষাৎকারে জানানো হয়, একটি শুটিংয়ের কাজে বাইরে ছিলেন শাহরুখ খান। সেই সময় আচমকাই মারা যায় তাঁদের প্রিয় পোষ্য কুকুরটি। অভিনেতা বাড়িতে না থাকায় বাড়ির কর্মীরাই সারমেয়টির দেহ কাপড়ে জড়িয়ে সমুদ্রের ধারে কবর দিয়ে আসেন। পরে গভীর রাতে বাড়ি ফেরেন শাহরুখ। বাড়ি ফিরে তিনি জানতে পারেন, তাঁর প্রিয় পোষ্য আর বেঁচে নেই। খবর শুনেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন অভিনেতা। এতটাই কষ্ট পেয়েছিলেন যে রাত আড়াইটের সময়েই বাড়ির কর্মীদের ঘুম থেকে ডেকে তোলেন। তারপর তাঁদের কাছে জানতে চান কোথায় পোষ্যটিকে কবর দেওয়া হয়েছে। সেই মুহূর্তে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি।

এর পরেই ঘটে সেই ঘটনা, যা আজও অনেকের কাছে অবাক করার মতো। কর্মীদের সঙ্গে নিয়ে শাহরুখ নিজে সেই জায়গায় যান, যেখানে পোষ্যটির দেহ কবর দেওয়া হয়েছিল। জানা যায়, অভিনেতা নিজেই মাটি খুঁড়ে তাঁর প্রিয় কুকুরের দেহ তুলে আনেন। এরপর সেই দেহ বাড়িতে নিয়ে আসা হয়। পরে বাড়ির পিছনের বাগানে নতুন করে পোষ্যটির সমাধি দেওয়া হয়। পুরো ঘটনাতেই কান্নায় ভেঙে পড়েছিলেন শাহরুখ খান। প্রিয় পোষ্যের মৃত্যু তিনি সহজভাবে মেনে নিতে পারেননি। পরিবারের একজন সদস্যকে হারানোর মতোই সেই শোক অনুভব করেছিলেন অভিনেতা।

সেই সময় বাড়ির কর্মীদের উদ্দেশে কড়া ভাষায় শাহরুখ বলেছিলেন, “আমার কুকুরকে এ ভাবে ফেলে দিলে কী ভাবে? সে বেঁচে থাকুক বা না থাকুক, আমাদের সঙ্গেই সে থাকবে।” এই একটি মন্তব্য থেকেই স্পষ্ট হয়ে যায়, পোষ্য প্রাণীদের কতটা নিজের পরিবারের অংশ বলে মনে করেন তিনি। শুধু একজন তারকা হিসাবেই নয়, একজন সংবেদনশীল পোষ্য অভিভাবক হিসাবেও শাহরুখের এই আচরণ বহু মানুষকে আবেগপ্রবণ করে। দীর্ঘদিন ধরেই শাহরুখ ও গৌরী খান পশুপ্রেমী হিসেবে পরিচিত। তাঁদের বাড়িতে বহু বছর ধরে একাধিক পোষ্য কুকুর রয়েছে। পরিবারের অন্য সদস্যদের মতোই তাদেরও যত্নে রাখেন তাঁরা।

আরও পড়ুনঃ নিজের ভুলেই বড় বিপদে শ্রুতি দাস! ১৩টা ওষুধ একসঙ্গে খেয়ে ভয়ংকর পরিণতি! আচমকাই অসুস্থ হয়ে পড়ে এখন কেমন আছেন অভিনেত্রী?

বর্তমানে নিজের নতুন ছবি ‘কিং’-এর শুটিং নিয়েই ব্যস্ত সময় কাটছে শাহরুখ খানের। ২০২৩ সালে পরপর তিনটি ছবি মুক্তি পেয়েছিল তাঁর। দীর্ঘ বিরতির পর সেই বছরেই বড় পর্দায় দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিলেন অভিনেতা। এরপর আবার নতুন ছবির প্রস্তুতিতে মন দিয়েছেন তিনি। তবে ব্যস্ততার মাঝেও ব্যক্তিগত জীবনের এই পুরনো ঘটনাটি আবার সামনে আসতেই অনুরাগীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, এই ঘটনা প্রমাণ করে পোষ্যদের প্রতি শাহরুখের টান শুধুমাত্র ভালোবাসা নয়, বরং পরিবারের সদস্যের মতো দায়িত্ব ও আবেগেও ভরা। তাঁর এই মানবিক দিক আরও একবার অনুরাগীদের মন জিতে নিয়েছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর