প্রমোদতরীর মা’দ’ক কান্ডে কারাগারে বন্দি শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। বহুবার খারিজ হয়ে গিয়েছে জামিনের আবেদন। এদিকে ছেলের গ্রেফতারের এতদিন পর প্রথম বৃহস্পতিবার সকলের সামনে এলেন শাহরুখ খান। ছেলের সঙ্গে দেখা করতে এখন আর্থার জেলেই হাজির হতে হয় কিং খানকে। তবে এদিন জানা গেল, ছেলের সঙ্গে দেখা করার পাশাপাশি আরিয়ানের জন্য খাবার পাঠানোর আর্জি করলেন জেল কর্তৃপক্ষের কাছে বাবা শাহরুখ খান।
কিছুদিন আগেই খবর এসেছিল, জেলের সময়সীমার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছেন না আরিয়ান খান। এমনকি জেলের খাবারও মুখে তুলছেন না তিনি। ক্যান্টিন থেকে জল আর বিস্কুট খেয়ে দিন কাটাচ্ছেন। এদিকে ছেলে ঠিকমতো খাওয়া-দাওয়া করছেন কি না! তা জানতে চাইলে আরিয়ান জানান, জেলের খাবার তাঁর ভাল লাগছে না।
তাই জেল কর্তৃপক্ষের কাছে শাহরুখ জানতে চেয়েছেন বাড়ি থেকে খাবার পাঠানো যাবে কি না? তাতে জেল কর্তৃপক্ষ জানিয়েছেন, আদালত অনুমতি দিলেই তা পাঠানো যাবে। ছেলেকে বেজায় চিন্তিত বাবা শাহরুখ খান। পাশাপাশি ছেলে বাড়ি ফিরলেই তাঁকে কড়া শাসনে রাখবেন শাহরুখ-গৌরী।
এদিকে প্রায় ১৮ দিনের কাছাকাছি আর্থার রোড জেলে বন্দি আরিয়ান। এদিন বাবাকে জেলে দেখে নিজেকে সামলাতে পারেন না তিনি। জানা গিয়েছে, জেলে তাঁর নিরাপত্তার দিকে বেশ জোর দেওয়া হয়েছে। রাখা হয়েছে স্পেশাল ব্যারাকে। এই মুহূর্তে আদালতের নির্দেশে জেলের খাবারই তিনবেলা দেওয়া হচ্ছে শাহরুখ খানের ছেলেকে। মানি অর্ডার পাঠানো হয় খান পরিবার থেকেও। ২৬ অক্টোবর বম্বে হাইকোর্ট হবে জামিনের শুনানি।
অন্যদিকে এদিন শাহরুখ খানকে আর্থার রোড জেলের বাইরে ছেঁকে ধরেন সাংবাদিকরা। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন বাদশার অনুরাগীরা। সকলেরই বক্তব্য, এইভাবে ক্যামেরা আর বুম নিয়ে শাহরুখ খানের ঘাড়ের উপর যেভাবে সাংবাদিকরা পড়েছেন তা যথেষ্ট মাত্রায় নিন্দাজনক। এরকম করা কোনোভাবেই উচিত হয়নি সাংবাদিকদের।
মূলত হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতেই আটকে রাখা হয়েছে শাহরুখ পুত্রকে। এদিকে ছেলেকে বাড়ি ফেরানোর যথাসাধ্য চেষ্টা করে চলেছেন শাহরুখ-গৌরী। হতাশায় ভেঙে পড়েছেন গৌরী খান। দেখার শেষমেষ কবে তাঁর জামিনের আবেদন মুকুব হয়।





