স্বাস্থ্যকর্মীদের ২০০০ পিপিই কিট পাঠালেন শাহরুখ, গড়লেন মানবতার নজির

যখন করোনার প্রকোপ শুরু হয়েছিল দেশে তার কিছুদিন পর থেকেই রেড চিলিস এন্টারটেনমেন্ট শুরু করেছিলো সমাজসেবা। সেই সঙ্গে শাহরুখ-গৌরীর আরেকটি সংস্থা মীর ফাউন্ডেশন গোটা উদ্যোগের সামিল হয়েছিল। তারা যেমন সাধারণ মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন সেরকম রাজ্যে রাজ্যে করোনা টেস্টিং কিট এবং পিপিইও তুলে দিয়েছিলেন। করোনার সংকট এখনও কাটেনি। রাজ্যে রাজ্যে সেকেন্ড ওয়েভ প্রায় শুরু হয়ে গিয়েছে।

এবার ছত্রিশগড়ের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউডের বেতাজ বাদশা শাহরুখ এবং স্ত্রী গৌরী। ছত্রিশগড়ের স্বাস্থ্য কর্মীদের পাশে দাঁড়াতে এবার ২০০০ পিপিই কিট পাঠালেন শাহরুখ। তবে এই কথা তিনি প্রকাশ্যে আনতে চাননি কিন্তু ছত্রিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টি এস সিং দেও গোটা ঘটনাটিতে উচ্ছ্বসিত হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন শাহরুখের মহানুভবতার কথা।তার মতে, এই বিপদের সময় অভিনেতা যেভাবে সাহায্যের হাত বাড়ালেন তা কখনোই ভোলার নয়। মাসের পর মাস কাটলেও যেহেতু ছত্রিশগড়ে দুর্যোগ কাটছে না তাই সাহায্য পেয়ে তারা অত্যন্ত লাভবান হয়েছেন।

তবে শাহরুখ খান শুধু নয় বলিউডের অনেকেই করোনার সময়ে নিজেদের সাধ্য মত সাহায্য করেছেন দেশবাসীকে। তবে সকলেই ঝাপিয়ে গিয়েছেন সনু সুদ। তুমি যেভাবে নিত্যদিন বিভিন্নজনকে বিভিন্নভাবে সাহায্য করে চলেছেন তা প্রায়ই সংবাদ শিরোনামে উঠে আসছে। এই পরিস্থিতিতে তিনি গরিবের ভগবান হয়ে দাঁড়িয়েছেন। কলকাতার একটি পুজো মণ্ডপ একটি মূর্তিও বসিয়েছে তাদের মণ্ডপে।

আরও অন্যান্য খবর