সম্প্রতি প্রয়াত হয়েছেন তরুণ জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। তবে তাঁর স্মৃতি জনমানসে এখনো তরতাজা। বিশেষ করে বিগ বস রিয়েলিটি শোয়ের পরতে পরতে জড়িয়ে রয়েছে এই অভিনেতার স্মৃতি। এমনকি সিদ্ধার্থের স্মৃতিতে চোখে জল এসেছে সঞ্চালক সলমন খানেরও। তবে শুধু ভাইজান না, তাঁর স্মৃতি এখনও টাটকা তাঁর ঘনিষ্ঠ বন্ধু শেহনাজ গিলের মননে। সেই স্মৃতি রোমন্থন করতেই সলমনকে জড়িয়ে কেঁদে ফেলল এই অভিনেত্রী।
বিগ বস সিজন ১৫- এর ফাইনালের দিকে তাকিয়ে রয়েছে দর্শকরা। তেজস্বী প্রকাশ, প্রতীক সেহজপাল, শমিতা শেট্টি, করণ কুন্দ্রা ফাইনাল রাউন্ডের প্রতিযোগী। ঠিক সেই মুহূর্তে বিগ বসে আগমন শেহনাজের। সে আসতেই স্ক্রিনে ঝলমল করে উঠল সিদ্ধার্থ শুক্লার স্মৃতি। আর তাতেই কেঁদে ভাসালেন এই নায়িকা এবং একদা বিগবসের প্রতিযোগী। শেহনাজকে কাঁদতে দেখে দুর্বল হয়ে উঠল সলমন খান নিজেই। আর সলমন তাকে জড়িয়ে ধরতেই শেহনাজ হাউ হাউ করে কেঁদে ফেলল। মুহূর্তেই পাল্টে গেলো শোয়ের পারিপার্শ্বিক পরিবেশ।
View this post on Instagram
এই ভিডিও এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই রিয়ালিটি শো থেকেই জমে যায় সিদ্ধার্থ এবং শেহনাজের রসায়ন। তারপরও তাদের দেখতে চেয়েছেন দর্শক। তাই তাদের কথা মাথায় রেখে একসঙ্গে মিউজিক ভিডিওতে দেখা গেছে এই যুগলকে। সিদ্ধার্থের চলে যাওয়া মেনে নিতে পারছে না তার আপনজন থেকে ঘনিষ্ঠ বন্ধুরা এবং দর্শকরাও।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার