জি বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘কৃষ্ণকলি’। দর্শকমহলে বেশ খ্যাত এই ধারাবাহিক। এই ধারাবাহিকে রাধারানীর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে। খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন তিনি।
জি বাংলার ধারাবাহিকে অভিনয়ের সুবাদে বেশ ভালোই খ্যাতি পেয়েছেন শ্রীময়ী। তবে বর্তমানে তিনি এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। তাঁর সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিকের। কিছুদিন আগেই গুঞ্জন ওঠে তিনি নাকি কাঞ্চন মল্লিকের সঙ্গে প্রেম করছেন।
আরও পড়ুন- ‘মোদী ভক্তি শেষ’? ইন্দিরা গান্ধী হওয়ার পথে কঙ্গনা রানওয়াত, সকলকে চমকে করলেন বিশেষ ঘোষণা
কাঞ্চনের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের জীবনে বাস্তব খলনায়িকা হয়ে উঠেছেন শ্রীময়ী। কাঞ্চন ও শ্রীময়ী, দুজনের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করেছেন পিঙ্কি। অভিযোগ, শ্রীময়ী নাকি পিঙ্কিকে চেতলার কাছে গাড়ি থামিয়ে হুমকি দিয়েছেন। কাঞ্চনের বিরুদ্ধে অভিযোগ হেনস্থার। তবে সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন শ্রীময়ী। এই নিয়েই চলছে কাঞ্চন-শ্রীময়ী-পিঙ্কির ত্রিপাক্ষিক দ্বন্দ।
এমন একটি ঘটনায় শ্রীময়ীর কেরিয়ারেও ছাপ ফেলতে পারে। তবে কাদা ছোঁড়াছুঁড়ি এখনও অব্যাহত। এরই মধ্যে শ্রীময়ীর একটি পুরনো ভিডিও বেশ ভাইরাল হয়েছে।
জনসাধারণ অভিনেত্রীকে নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন। অনেকেরই প্রশ্ন শ্রীময়ী যদি নির্দোষই হবেন, তিনি যদি কিছু নাই করে থাকেন, তাহলে বারবার তাঁর নাম কেন জড়িয়ে পড়ছে?
এসবের মধ্যেই শ্রীময়ীর পুরনো একটি ভিডিওতে দেখা যাচ্ছে শ্রীময়ী ‘পোলা রে পোলা রে তুই অপরাধী রে’, এই গানটি করছেন। এরই সঙ্গে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের সংলাপও বলতে শোনা গিয়েছে তাঁকে।
আরও পড়ুন- এই বয়সেই গাড়ি চালাচ্ছে ছোট্ট ইউভান, সঙ্গী বাবা রাজ চক্রবর্তী, ভিডিও দেখে হতবাক নেটিজেনরা
ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে এটি কোনও একটি শো-এর ভিডিও। কেউ কেউ এই পুরনো ভিডিওর সঙ্গে নতুন চর্চিত বিষয় জুড়ে দিয়েছেন। কেউ কেউ বলেছেন, কে তাঁকে ধোঁকা দিল? কাঞ্চন নাকি? আবার অনেকেই বলেছেন যে আসল অপরাধী তিনি নিজেই। হঠাৎ ফের শেয়ার হওয়া ভিডিওটি বেশ ভাইরাল হয়ে গিয়েছে এই মুহূর্তে।





