এই বয়সেই গাড়ি চালাচ্ছে ছোট্ট ইউভান, সঙ্গী বাবা রাজ চক্রবর্তী, ভিডিও দেখে হতবাক নেটিজেনরা

৯ মাস বয়স হয়ে গিয়েছে ইউভানের। দেখতে দেখতে বেশ বড় হয়ে গিয়েছে সে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নেট দুনিয়ায় যেন তাঁর জনপ্রিয়তা আরও বাড়ছে। তাঁর নানান মজার মহার কীর্তির কারণে এখন রীতিমতো সোশ্যাল মিডিয়া স্টার হয়ে উঠেছে ইউভান।

গত বছর সেপ্টেম্বর মাসে রাজ-শুভশ্রীর ঘর আলো করে আসে তাদের ফুটফুটে পুত্র সন্তান। ক্যামেরার সামনে বেশ সাবলীল ইউভান। প্রথমদিন থেকে ইউভানের নানান ছবি, ভিডিও সকলের সঙ্গে শেয়ার করেন তার মা-বাবা। সেসমস্ত ছবি, ভিডিও যেন মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন- ‘স্ত্রীকে ভালো না লেগে অন্য কাউকে ভালো লাগতেই পারে’, কাঞ্চন-পিঙ্কি বিবাহ-বিতর্কে মন্তব্য শ্রীলেখার

ইউভানের প্রথম পার্টি করা থেকে শুরু করে, তার প্রথম ফটোশুট, প্রথম দাঁড়াতে শেখা, প্রথম তার মুখে বাবা ডাক, এই সমস্ত মুহূর্তই ক্যামেরাবন্দি করে রাখেন রাজ ও শুভশ্রী। আর ইউভানকে নিয়ে কোনও পোস্ট শেয়ার হলে তো দেখতে হবে না, তা নিমেষে ভাইরাল হয়।

কিছুদিন আগেই দেখা গিয়েছিল বাবার পালসার বাইকে চড়ে বসেছে ইউভান। তাকে পিছন থেকে ধরে রাজ চক্রবর্তী। রাজ ক্যাপশনে লেখেন সেটি তাঁর রোজগারের টাকায় কেনা প্রথম বাইক। তিনি এও আশা রাখেন যে ইউভান বড় হয়ে বাইক চালাতে শিখলে তাঁর ওই বাইকটি চালাবে।

কিন্তু এবার আর বাইক নয়, একেবারে চার চাকা চালাতে উদ্যত রাজ-পুত্র। সম্প্রতি রাজ চক্রবর্তী একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, রাজ ইউভানকে নিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে রয়েছেন। আর ইউভান দেদার গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে। গাড়ি চালানোর চেষ্টা করছে সে।

আরও পড়ুন- টিকা জালিয়াতির কবলে মিমি, অভিনেত্রী-সাংসদের তৎপরতায় গ্রেফতার অভিযুক্ত

গাড়ি অবশ্য স্টার্ট দেওয়া ছিল না। বন্ধ গাড়িতেই এমন কাণ্ড করছে রাজ-পুত্র। বেশ উৎসাহের সঙ্গে স্টিয়ারিং ঘুরিয়ে যাচ্ছে সে। এই ভিডিওর ক্যাপশনে রাজ লিখলেন, “আমি ছোট্ট ছেলেটা দুই চাকা থেকে চার চাকায় চলে এসেছে। সাড়ে ন’মাস বয়সেই সে স্টিয়ারিং ঘোরানো শিখছে”।

ইউভানের এই ভিডিও-ও অন্যান্য ভিডিওর মতোই বেশ ভাইরাল হয়েছে। লাইকের পাশাপাশি কমেন্টেরও বন্যা বয়ে গিয়েছে এই ভিডিওতে। বেশ মিষ্টি মিষ্টি কমেন্ট এসেছে ইউভানকে উদ্দেশ্য করে।

আরও অন্যান্য খবর