‘মোদী ভক্তি শেষ’? ইন্দিরা গান্ধী হওয়ার পথে কঙ্গনা রানওয়াত, সকলকে চমকে করলেন বিশেষ ঘোষণা

সে কি? মোদীকে আরও সমর্থন করছেন না কঙ্গনা? কংগ্রেসে ঝুঁকেছেন তিনি? এমন খবরই এখন ছড়িয়ে পড়েছে চারিদিকে। তবে ঘাবড়াবার কিছু নেই, আসলে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বায়োপিকে অভিনয় করতে চলেছেন কঙ্গনা রানওয়াত। ছবির নাম ‘এমারজেন্সি’।

তবে তিনি যে শুধু এই ছবিতে অভিনয় করবেন তা নয়, এই ছবির পরিচালকের চেয়ারেও থাকবেন তিনি নিজেই। হ্যাঁ, ‘মণিকর্ণিকা’ পড় ফের একবার পরিচালকের কুর্সিতে বসতে চলেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নিজেই একথা জানিয়েছেন কঙ্গনা।

আরও পড়ুন- এই বয়সেই গাড়ি চালাচ্ছে ছোট্ট ইউভান, সঙ্গী বাবা রাজ চক্রবর্তী, ভিডিও দেখে হতবাক নেটিজেনরা

অভিনেত্রীর কথায়, এই ছবি নিয়ে গত দেড় বছর ধরে অনেক চর্চা, অনেক খাটাখাটনি করেছেন কঙ্গনা। এরপরই তাঁর দৃঢ় বিশ্বাস জন্মেছে যে এই ছবির পরিচালনার দায়িত্ব তাঁর থেকে বেশি ভালোভাবে কেউ পালন করতে পারবে না। এই ছবি নিয়ে তিনি বেশ আশাবাদী।

তিনি আরও জানান যে এই ছবির জন্যই অন্যান্য অনেক ছবির লোভনীয় অফার তিনি ছেড়েছেন। এই ছবির গল্প লিখেছেন রিতেশ শাহ। তবে এই ছবিকে ইন্দিরা গান্ধীর বায়োপিক বলতে নারাজ অভিনেত্রী। তাঁর কথায়, “এটি একটি বিরাট মাপের পিরিয়ড ছবি। পলিটিকাল ড্রামাও বলা যেতে পারে”। এই ছবির মাধ্যমে ভারতের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্বন্ধে বর্তমান ও নয়া প্রজন্মের মানুষ একটি ধারণা পাবেন বলে মনে করছেন কঙ্গনা।

কঙ্গনা আরও জানান যে প্রথমের দিকে ‘এমারজেন্সি’ নয় বরং অন্য একটি ছবি পরিচালনার কথা ভেবেছিলেন তিনি। তবে ইন্দিরা গান্ধীর বিষয়ে চর্চা শুরু করার পর প্রয়াত এই প্রধানমন্ত্রীর জীবনের সেসমস্ত দিক তিনি তুলে ধরতে চাইলেন যা অনেকেই বিশেষ জানেন না। আর ইন্দিরা গান্ধীকে নিয়ে সেভাবে কোনও ছবিও তৈরি হয়নি এখনও পর্যন্ত।

আরও পড়ুন- ‘স্ত্রীকে ভালো না লেগে অন্য কাউকে ভালো লাগতেই পারে’, কাঞ্চন-পিঙ্কি বিবাহ-বিতর্কে মন্তব্য শ্রীলেখার 

এই ছবির পরিচালনা করার কথা ছিল সাই কবীরের। একথা নিজেই জানান কঙ্গনা। তবে কবীর বর্তমানে ওয়েব প্ল্যাটফর্মের জন্য একটি ছবির কাজে ব্যস্ত থাকায় এই ছবির পরিচালনার ভার নিজের কাঁধেই তুলে নিয়েছেন কঙ্গনা। এবার তিনি কতটা সাফল্য পান এই বিষয়ে এখন সেটাই দেখার।

RELATED Articles