স্টেজ শো নেই, তাই ট্র্যাক্টর নিয়ে চাষ করছেন গায়ক শিলাজিৎ

বাংলা গানের জগতে অন্যতম জনপ্রিয় নাম শিলাজিৎ।নব্বইয়ের দশকের সময়ে তার গান নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছিল। ঝিন্টি, লাল মাটির সরানে, মত একাধিক জনপ্রিয় গান গেয়ে শিলাজিৎ দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন।তার গানের কণ্ঠে মুগ্ধ ৮ থেকে ৮০ প্রত্যেকেই। তার গাওয়া অন্যতম জনপ্রিয় গান ছিল হেই সামালো ধান হো কাস্তেটা দাও শাণ হো”, এবার সেই গানের সুর মনে রেখে মাঠে নেমে পড়লেন শিলাজিৎ।

মাটির সান্নিধ্যে থাকলেই যে এক আত্মিক শান্তি মনের মধ্যে অনুভব করা যায় সেকথাই যেন একাধিকবার মনে করেছেন শিলাজিৎ। আর সেই ইচ্ছা যেন আজ এতদিন পর পূর্ণতা পেল।সম্প্রতি নিজের প্রোফাইলে আপলোড করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে ট্রাক্টরের পিছনে দড়ি ধরে দিব্যি চাষের জমিতে নেমে পড়লেন শিলাজিৎ।

ভক্তদের উদ্দেশ্যে সেই ভিডিও ভাগ করে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন “কী আরাম মাটির সাথে মেলামেশাতে।

ছোটবেলায় হারু কাকা, সোম মাঝি গরুর পেছনে মই বেঁধে জমি সমান করত। আমি বায়না ধরতাম আমিও চাষ দেব। বাধ্য হয়ে মাঝে মধ্যে কোলে তুলে নিয়ে আমার বায়না মেটাত ওরা। বড় হয়ে গিয়েছি। হারু কাকারা নেই। ট্রাক্টর এখন জায়গা নিয়েছে গরুর। আর আমি বড় হলেও বাচ্চাই আছি।”

স্টেজ শো নেই, তাই ট্র্যাক্টর নিয়ে চাষ করছেন গায়ক শিলাজিৎ

কিছুদিন আগেই একটানা কৃষক আন্দোলনের জেরে কৃষি আইন প্রত্যাহার করে নিয়েছে ভারত সরকার। যা নিঃসন্দেহে বেনজীর ঘটনা গোটা দেশে।এই কঠিন পরিস্থিতিতে তাদের কাছে, মাটির কাছে থাকার আনন্দ অনুভব করলেন শিলাজিৎ।স্টেজ শো নেই, তাই ট্র্যাক্টর নিয়ে চাষ করছেন গায়ক শিলাজিৎ

সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট দেখে আনন্দিত ভক্তরাও। তারাও কমেন্ট করে জানান জয় গুরু… লহ প্রণাম, মাটিকেও প্রণাম… তোমাকে ভালবাসি”, “হেব্বি মজা”, “সত্যিই কী মজা”— এমন মন্তব্যে ভরে গিয়েছে শিলাজিতের কমেন্ট বক্স। একজন আবার শিলাজিৎকে ‘মাটির মানুষ’ বলেও সম্বোধন করেছেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles