‘সামনে প্রশংসা করলেও, পরক্ষণেই বলবে কে শিলাজিৎ? তাঁকে আমি চিনি না!’ গায়ক নচিকেতাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শিলাজিৎ!

একসঙ্গে দুজনে সঙ্গীত মঞ্চ দাপিয়ে বেড়িয়েছেন। একজন প্রেমে পড়েছেন ‘নীলাঞ্জনা’র, অন্যজন ‘ঝিন্টি’র। কথা হচ্ছে সঙ্গীতের বড় দুই তারকা নচিকেতা চক্রবর্তী এবং শিলাজিৎ মজুমদারের। দুজনেরই গানের ধরনে ফিদা দর্শকেরা। জনপ্রিয়তার দিক থেকে পিছিয়ে নয় দুজনের কেউই। কিন্তু এদের মধ্যে দ্বন্দ্ব লেগেই রয়েছে। সোজাসুজি না হলেও একজন অপরজনকে নিয়ে খোঁচা মারা কথা বলেই থাকেন।

টলিউডের সঙ্গীত মহলে সকলেরই জানা সঙ্গীতের এই দুই মহারথীর মধ্যে কেমন সম্পর্ক রয়েছে। নীতি পুলিশরা আড়ালে তাঁদের নিয়ে সমালোচনা করেই থাকেন। এদিকে দুজন দুজনের মতো রয়েছেন। কিন্তু তাঁদের নিয়ে চর্চার শেষ নেই। এরইমধ্যে সংবাদমাধ্যমের কাছে শিলাজিতের এক সাক্ষাৎকারে উঠে এসেছে নচিকেতার প্রসঙ্গ। সেখানে তিনি জানান এমন অনেক শিল্পী রয়েছেন যারা নচিকেতার সামনে শিলাজিতের সম্পর্কে আবার শিলাজিতের সামনে নচিকেতার সম্পর্কে কুমন্তব্য করে থাকেন।

কিন্তু তাঁদের দুজনের সম্পর্কে কোনোভাবেই প্রভাব পড়েনি। তাঁরা যেমন ছিলেন তেমনি আছেন। পাশাপাশি এদিন শিলাজিৎ কটাক্ষ করে বলেন, “নচি সামনে আমার প্রশংসা করবে। কিন্তু পেছনে বলবে কে শিলাজিৎ? এভাবেই ওকে মেনে নিতে হবে। এটাই নচিকেতা।” পাশাপাশি এদিন তাঁর এবং নচিকেতার একসঙ্গে শুটিংয়ের কিছু কাহিনী শেয়ার করেন শিলাজিৎ।

প্রসঙ্গত দীঘায় একটি শুটিং করেছিলেন দুজনে। শুটিংয়ের সময় তাঁর সঙ্গে নচিকেতা ছাড়াও ছিলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে অন্যদের আগেই বাড়ি ফিরে আসার কথা ছিল শিলাজিতের। কিন্তু আটকে দিয়েছিলেন নচিকেতা। কিছুতেই তাঁকে ছাড়তে চাইছিলেন না। সমানে আটকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু এদিন শিলাজিৎ জানালেন, “এই কথা যদি নচিকেতাকে জিজ্ঞেস করা হয়, তবে তিনি কখনোই স্বীকার করবেন না।”

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর