তার আসল নাম অবশ্য সোমাশ্রী ভট্টাচার্য। কিন্তু তাকে বেশীরভাগ লোকই চেনেন প্রসন্ন নামেই। সাবেকি শাড়ি, গায়ে ভারী সাবেকি গয়না, মায়া মাখানো মুখ, তার এই অবতারেই তাকে দেখে অভ্যস্ত তার দর্শককূল। কিন্তু এবার তাকে দেখা গেল একেবারে অন্য রূপে। নিজের পর্দার চরিত্র থেকে বেরিয়ে নিজের বাস্তব জীবনের আসল রূপে ধরা দিলেন সোমাশ্রী। এই ছবি দেখে বোঝার জো নেই যে সেই প্রসন্নই এই সোমাশ্রী।
View this post on Instagram
প্রায় অনেকদিন ধরেই জি বাংলার হিট ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমনি’-তে প্রসন্নের ভূমিকায় অভিনয় করছেন সোমাশ্রী। সেখানে তাকে সাবেকি সাজে দেখা গেলেও এই জি বাংলারই অন্য এক ধারাবাহিক ‘কি করে বলব তোমায়’-তে তাকে একেবারে অন্য চরিত্রেই দেখা যায়।
View this post on Instagram
‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকে সোমাশ্রীর চরিত্রের নাম তৃষা। সেখানে সে একজন আধুনিকা, ফ্যাশন ডিজাইনারের চরিত্রে অভিনয় করছে। সেখানে অবশ্য তার চরিত্র নেতিবাচক। একই চ্যানেলে দুই আলাদা ধারাবাহিকে একেবারে বিপরীতধর্মী দুটি চরিত্রে বাঁশ সাবলীলভাবেই নিজেকে ফুটিয়ে তুলেছেন সোমাশ্রী।
এই বাইরেও তার নিজের একটি জগৎ রয়েছে। সেখানে তার অবতার একেবারে আলাদা। সম্প্রতি, নিজের ইনস্টাগ্রামে একটি ছবি দিয়েছেন সোমাশ্রী। সেখানে তাকে সুইমিং পুলের মধ্যে উষ্ণতা ছড়াতে দেখা গেল। হালকা অফ হোয়াইট রঙের অন্তর্বাস পরে ভেজা শরীরে উষ্ণতা ছড়াচ্ছেন অভিনেত্রী। তার এই ছবিতে মজেছে তার দর্শককূল। ছবি পোস্ট করতেই তা একেবারে হিট।
View this post on Instagram
সোমাশ্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। কাজের ফাঁকে মাঝে মধ্যেই তাকে নানা রকম ছবিতে দেখা যায়। ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্টের নাম অবশ্য শানায়া ভট্টাচার্য। করুণাময়ী রানী রাসমনি ও কি করে বলব তোমায় ছাড়াও, শুভদৃষ্টি নামের একটি ধারাবাহিকেও অভিনয় করেছেন সোমাশ্রী।





