‘কী! আমার ছবি চুরি করেছ?’ হুমা কুরেশিকে লিগাল নোটিশ পাঠানোর হুমকি দিলেন সোনাক্ষী সিনহা!

বলিউডের একজন নামজাদা অভিনেত্রী হলেন সোনাক্ষী সিনহা। কিছুদিন আগেই তার বাবা অভিনেতা শত্রুঘ্ন সিনহা দাবি করেছিলেন যে তাদের ছেলেমেয়েদেরকে তিনি খুব ভালোভাবেই মানুষ করেছেন, তারা কেউ মা’দক নেয় না। অনেকের মতে তিনি আসলে ঘুরিয়ে শাহরুখ খানকে কটাক্ষ করতে চেয়েছেন।

কিন্তু এবার তার মেয়ে সোনাক্ষী সিনহা চলে আসলেন খবরের শিরোনামে। বলিউডের অন্যধারার ছবির অভিনেত্রী হুমা কুরেশিকে লিগাল নোটিশ পাঠানোর হুমকি দিলেন সোনাক্ষী। কিন্তু দুই অভিনেত্রীর মধ্যে হঠাৎ এমন কি হলো যে তোমাকে লিগ্যাল নোটিশ পাঠানোর হুমকি দিলেন সোনাক্ষী?

 

View this post on Instagram

 

A post shared by Huma S Qureshi (@iamhumaq)

আসলে হুমা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি হ্যালোইন। গত রাতের ছবি’। সেই ছবিটি আসলে সোনাক্ষী সিনহার। তাই সোনাক্ষী সিনহা সেই ছবি শেয়ার করে লেখেন,‘আমার ছবি নিজের বলে চালিয়ে পোস্ট করা বন্ধ করো, শুধুমাত্র প্রশংসা পাওয়ার আশায়। তোমাকে আইনি নোটিশ পাঠাচ্ছি’।'কী! আমার ছবি চুরি করেছ?' হুমা কুরেশিকে লিগাল নোটিশ পাঠানোর হুমকি দিলেন সোনাক্ষী সিনহা!

যদিও পুরো ঘটনাটা যে মজার ছলে করছেন সোনাক্ষী এ কথা বোঝাই যাচ্ছে।হুমার ভাই অভিনেতা সাকিব সেলিম সোনাক্ষীর কমেন্টের উত্তরে লেখেন, ‘হাহাহা এখানেও চিটিং!’ উত্তরে সোনাক্ষী বলেন, ‘সাকিব সেলিম ও আমার ছবিকে নিজের বলে শেয়ার করে নিজেকে শুধুমাত্র সুন্দরী প্রমাণ করার চেষ্টা করছে। ওকে বোঝাও কিছু’।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles