নানান ছবিতে তাঁকে ভিলেনের চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে তিনি হিরোর চেয়ে কোনও অংশে কম নন। গতবছর লকডাউনের সময় থেকেই গরীব-দুঃস্থ মানুষের সাহায্যে হাত বাড়িয়েছেন সোনু সুদ। এখন অসহায় মানুষের ভগবান তিনি। ফের এক অভাবনীয় উদ্যোগ নিলেন অভিনেতা।
গতবছর লকডাউনে একাধিক পরিযায়ী শ্রমিককে বাড়ি পৌঁছে দেওয়া থেকে শুরু করে কারোর মায়ের চিকিৎসার খরচ, কোনও পরিবারকে সাহায্য করা, সব দায়িত্বই পালন করেছেন তিনি।
আরও পড়ুন- কি এমন ঘটল যে ফের শ্রীময়ীর শুটিং থেকে বাদ পড়লেন জুন আন্টি!? চিন্তায় ভক্তকুল
কিছুদিন আগেই নিজে করোনা আক্রান্ত হন সোনু। কিনতি সেই সময়ও নাগাড়ে অপরের উপকার করে গিয়েছেন অভিনেতা। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়ে গোটা দেশ। নানান জায়গায় অক্সিজেন সিলিন্ডার পাঠানো থেকে কোনও রোগীকে হাসপাতালে ভর্তি করা, সবই করেছেন তিনি। এমনকি, অনেক অসহায় মানুষের নানান জায়গায় চাকরির ব্যবস্থাও করে দিয়েছেন সোনু।
এবার দেশের অক্সিজেনের ঘাটতি মেটাতে এক অভিনব উদ্যোগ নিলেন অভিনেতা। দেশের মোট ১৬-১৭টি রাজ্যে অক্সিজেন প্ল্যান্ট বসাতে চলেছেন তিনি। আগামী সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়ে যাবে এই প্ল্যান্ট বসানোর কাজ।
এই বিষয়ে সোনু সুদ সংবাদসংস্থা আইএএনএস-কে জানান, “প্রায় সব রাজ্যেই অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের চেষ্টা চালাচ্ছি। অন্ততপক্ষে ১৫০ থেকে ২০০ বেড রয়েছে এমন হাসপাতালগুলির নিকটেই অক্সিজেন প্ল্যান্টগুলি স্থাপনের চেষ্টা করা হচ্ছে। যাতে করে হাসপাতালগুলিকে আর অক্সিজেন সঙ্কটের মুখে পড়তে না হয়”।
বলে রাখি, ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও কুর্নুলে জোর কদমে অক্সিজেন প্ল্যান্ট বসানোর কাজ চলছে।





