কালকে সরছে করোনার মেঘ, চোখ রাখুন ইউটিউবে ইউনিটি পিকচার্স

করোনা আমাদের ইতিমধ্যেই বিধ্বস্ত করে দিয়েছে। দুইমাসের বেশি হয়ে গেল আমরা লকডাউন মেনে চলছি। বাড়িতে গৃহবন্দি হয়ে রয়েছি। ধীরে ধীরে বিষাদগ্রস্ত হয়ে পড়ছি সবাই। এই যন্ত্রণার কি শেষ নেই, এই কথাই মনে হচ্ছে বারবার। এই অবস্থায় আমাদের আশার বাণী শোনাচ্ছেন অনেক শিল্পীই। তাঁদের মধ্যে অন্যতম হলেন পরিচালক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়। তিনি এবার ‘সরে যাবে মেঘ’ নামে একটি মিউজিক ভিডিও বানিয়েছেন যেখানে এই বিপদ থেকে মুক্তি পাওয়ার কথা বলা হয়েছে।

কালকে সরছে করোনার মেঘ, চোখ রাখুন ইউটিউবে ইউনিটি পিকচার্স

মানুষ আশা নিয়ে বাঁচে। সে স্বপ্ন দেখে একদিন সব মেঘ সরে গিয়ে ঝলমল করবে আকাশ। আর সেই স্বপ্নের ডানায় ভর করেই এবার উড়বে ‘সরে যাবে মেঘ’ মিউজিক ভিডিওটি। গান লিখেছেন সৌনক রায়। গেয়েছেন তোর্সা চক্রবর্তী, তীর্থ কমল দাশগুপ্ত। সুরকার তীর্থ কমল দাশগুপ্ত। ট্র্যাক আয়োজনে অ্যারন স্মিথ। পরিচালনা এবং সম্পাদনায় ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়। গিটার বাজিয়েছেন সুমঙ্গল দাস, দীপন বিশ্বাস। ড্রাম বাজিয়েছেন কুশল ঘোষ। মিক্স মাস্টার দীপন বিশ্বাস।

মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন গৌতম চক্রবর্তী, দেবস্মিতা চক্রবর্তী, রাজীব বিশ্বাস, সৌনক রায়, অলিভিয়া দে, মহাশ্বেতা ভৌমিক, অনুষ্কা কুণ্ডু, অর্ক ভট্টাচার্য, ঋদ্ধিমান খান, প্রদীপ মাইতি, সুবীর কুমার বিশ্বাস সহ বাংলা টেলিভিশনের বহু তারকা। ইউনিটি পিকচার্স ইনিসিয়েটিভ-এর প্রযোজনায় আগামীকাল রিলিছ পাচ্ছে এই মিউজিক ভিডিওটি।

তাই মুক্তি পাওয়ার পরই দেখে ফেলুন এই মিউজিক ভিডিওটি আর আশার আলোয় আলোকিত করে তুলুন নিজের জীবনকে।

RELATED Articles

Leave a Comment