স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ছিল ওগো নিরুপমা। দর্শকরা নিয়মিত টিভির পর্দায় চোখ ধারাবাহিকের নতুন এপিসোড দেখার জন্য।ধারাবাহিকে পর্দায় দেখা যাচ্ছে একজন কুৎসিত দেখতে নায়িকা পরবর্তীকালে নিজের লুক চেঞ্জ করে একজন সুন্দরী মহিলা হয়ে যায়। এখানেও নিরুপমা পরবর্তীকালে সুন্দরী হয়ে সংযুক্তা হয়ে দর্শকদের সামনে হাজির হন।
ধারাবাহিকের পর্দায় নিরুপমা বোনের চরিত্রে অভিনয় করেছেন ঊর্মি। তিনি আবার আবির রায় চৌধুরীর আগের স্ত্রী।সৌমি ঘোষ অভিনীত এই চরিত্র ছিল খলনায়িকা।
সম্প্রতি বিভিন্ন স্টেজ শোতে অংশ নিতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।তবে কাকুরগাছি কাছে একটি স্টেজ শোতে গিয়ে তার গান শুনে মাথায় হাত সকলের। নেট মাধ্যমে দেখা যাচ্ছে মাইক হাতে একটি ভোজপুরি গান গাইছেন ঊর্মি। স্টেজের পাশ থেকেই তাকে অনুরোধ করা হয় এই গানটি গাওয়ার জন্য।
দর্শকদের অনুরোধে তিনি “এ রাজাজি” গান গাইতে শুরু করেন। এই গানের গলা শুনে রীতিমতো মাথায় হাত উপস্থিত সকল দর্শক দের। যদিও প্রকাশ্যে কেউই মুখ না খুললেও সোশ্যাল মিডিয়ায় একেবারে বিস্ফোরক হয়ে ওঠেন নেটিজেনদের একাংশ।
কমেন্টে কেউ লিখেছে ভগবান কার পাল্লায় পড়লাম, আবার কেউবা লিখেছে কানে হারপিক ঢেলে দে।একজন তো আবার লিখেছে যে পেছনের মিউজিশিয়ানদের দেখে মনে হচ্ছে যেন শ্রেয়া ঘোষাল ম্যামের সাথে বাজাচ্ছে। সবকিছু মিলিয়ে এরকমই একাধিক কমেন্ট এ ভরে উঠেছে এই ভিডিওটি।
যদিও অভিনেত্রী আগেই জানিয়েছেন তিনি কোন সিঙ্গার নন তিনি চেষ্টা করছেন তবে তার চেষ্টাকে এরকম রূপ নেবে সেটা কেই বা জানত।





