প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছেন ‘মিঠাই’ খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। এবার আর কোনও রাখঢাক নেই। সকলের সামনেই খুল্লামখুল্লা প্রেমিককে প্রেমের ইস্তেহার দিলেন অভিনেত্রী। তাঁর সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই তাঁর প্রেমিকের ছবির জ্বলজ্বল করছে। কাকে মন দিলেন পর্দার ‘মিঠাইরানি’? জানতে সকলে উৎসুক।
এর আগেও একাধিকবার সৌমিতৃষার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে। যদিও সব গুঞ্জনকেই উড়িয়ে দিয়েছেন তিনি। তবে এবার তিনি নিজের থেকেই সামনে আনলেন প্রেমিককে। সোশ্যাল মিডিয়াতেই জানালেন প্রেমের কথা। প্রেমিকের ছবিতে ভরিয়ে দিলেন নিজের ইনস্টাগ্রাম। সৌমিতৃষার ইনস্টাগ্রাম স্ট্যাটাস জুড়ে রয়েছেন যে ব্যক্তি, কে তিনি, জানেন?
সৌমিতৃষার এই ভালোবাসার মানুষটি হলেন ইতালীয় সাঁতারু থমাস চেকন। যারা নিয়মিত অলিম্পিক্স দেখছেন, তারা সৌমিতৃষার এই প্রেমিককে ভালোভাবেই চিনবেন। সুদর্শন এই সাঁতারু চলতি প্যারিস অলিম্পিক্সে সোনা জিতেছেন। আর তাঁকে মন দিয়েছেন সকলের প্রিয় মিঠাইরানি।

থমাস চেকনের মহিলা ভক্তের সংখ্যা কম নয়। এবার তালিকায় যুক্ত হলেন সৌমিতৃষাও। নিজের ইনস্টাগ্রাম স্ট্যাটাসে থমাস চেকনকে ভালোবাসার বার্তা দিয়ে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সঙ্গে আবার রয়েছে লাভ ইমোজিও। তবে ইতালীয় সেই সুদর্শন সাঁতারুর কাছে কী মিঠাইরানির এই প্রেমের বার্তা পৌঁছবে কখনও?
বলে রাখি, সম্প্রতি হইচই-তে মুক্তি পেয়েছে সৌমিতৃষার প্রথম ছবি ‘প্রধান’। দেবের হাত ধরেই বড় পর্দায় পা রেখেছিলেন ছোটো পর্দার মিঠাইরানি। দেব ও সৌমিতৃষার রসায়ন বেশ নজর কেড়েছে সকলের। এবার সেই ছবি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মেও। সম্প্রতি আবার সৌরভ দাসের সঙ্গেও একটি ছবির শুটিং সেরেছেন সৌমিতৃষা। সেই ছবিও এখন মুক্তির অপেক্ষায়।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!