অভিনেতা সৌরভ দাসকে চেনেন না এমন খুব কম মানুষ আছেন।এর আগে বিভিন্ন সিরিয়াল এবং সিনেমায় পার্শ্বচরিত্র হিসাবে অভিনয় করলেও মূলত জি বাংলা অরিজিনালসে সিনেমা এবং ওয়েব সিরিজ মন্টু পাইলট ও চরিত্রহীন তাকে প্রবল জনপ্রিয়তা এনে দেয়।
কিন্তু আজ থেকে কিছু মাস আগে চরিত্রহীন অভিনেতা যে বাস্তবেই চরিত্রহীন এরকম কিছু মন্তব্য ভেসে ওঠে সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে। এর কারণ হলো একটি ভিডিও।
চলতি বছরের বিধানসভা নির্বাচনের আগে তারকারা বিভিন্ন দলে যোগদান করেছিলেন। টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে সৌরভ দাসই প্রথম তিনি সেই সময় তৃণমূলে যোগদান করেছিলেন।
আর যোগদান করার পরের দিনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যেখানে দেখা যায় তিনি তার বোনকে অশ্লীলভাবে স্পর্শ করছেন। এখন ঘটনাটি ঠিক কী সেই নিয়ে তর্ক বিতর্ক চলে।
তবে সেই ঘটনার ফলে তাকে যে পরিমাণে হেনস্থার মুখোমুখি হতে হয় তা সীমার বাইরে চলে যায় একসময়। তিনি বারংবার বলে এসেছেন যে তিনি নিজের বোনের সঙ্গে এরকম কোনও কাজ করতে পারেন না। ভিডিওটি সম্পূর্ণ অন্য ভাবে দেখানো হয়েছে।
যদিও তার পরেও তাকে বাজে কথা শুনতে হয়েছে। তার বোন এবং মাকেও চূড়ান্ত হেনস্থার মুখে পড়তে হয়। মাদার্স ডের দিন একটি ভিডিও পোস্ট করে সৌরভ জানান যে তিনি গোটা ঘটনায় এতটাই বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন যে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। আর তাকে বাঁচিয়েছিলেন তার মা।
View this post on Instagram
এই ভিডিওটি শ্যুট করেছেন তার বোন। তাকে ক্রেডিট দিয়েছেন সৌরভ এবং তার পাশে কিন্তু একটি কথা তিনি লিখে দিয়েছেন। তিনি লিখেছেন, সাধারণ মানুষের ভালবাসায় আমার বোন আজকে আর সোশ্যাল মিডিয়ায় নেই।
এর থেকেই বোঝা যাচ্ছে গত কয়েক মাসে সৌরভ এবং তার পরিবারকে গোটা ঘটনার জন্য কতটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে।
View this post on Instagram





