বেটার হাফের কাজ কতটা বেটার করেন সৌরভ গঙ্গোপাধ্যায়, অজানা তথ্য ফাঁস করলেন স্ত্রী ডোনা

সৌরভ-ডোনা (Sourav Ganguly) বহু পরিচিত জুটি। এই জুটির খুঁটিনাটি জানতে পছন্দ করেন দর্শকরাও। সৌরভ গঙ্গোপাধ্যায়- ডোনার জুটি বেশ পপুলার৷ এই দম্পতিকে অনেকেই আইডিয়াল দম্পতি বলে মানেন৷ তাঁদের জীবনের খুঁটিনাটি জানতে মানুষ বরাবরই আগ্রহী৷ জি বাংলার জনপ্রিয় টিভি শো- দাদাগিরি-তে সঞ্চালকের ভূমিকায় এসে দাদা (Sourav Ganguly) মাঝেমধ্যেই ডোনাকে নিয়ে নানারকম মজার কথা বলেন৷ আবার ডোনা কোন অনুষ্ঠানে গেলে কথা ওঠে সৌরভ গাঙ্গুলীর। এর সম্পর্কে জানতে বেশ পছন্দ করেন অনুরাগী থেকে দর্শকমহল।

সম্প্রতি, জি বাংলার জনপ্রিয় টিভি শো ‘দিদি নং ১’ আসেন ডোনা গঙ্গোপাধ্যায়। তিনি এসে এবার দাদার নামে হাটে হাঁড়ি ভাঙলেন৷ জানিয়ে দিলেন কতটা সাহায্যের হাত বাড়িয়ে দেন আমাদের মহারাজ। বেটার হাফের কাজ কতটা বেটার করেন দাদা উঠে এলো অনস্ক্রিন।

দিদি নম্বর ওয়ানের বিশেষ একটি পর্বে খেলার একটি ধাপে এসে ডোনা গাঙ্গুলিকে রুটি বেলার কাজ দিয়েছিলেন দিদি রচনা বন্দ্যোপাধ্যায়৷ সেখানেই ডোনাকে প্রশ্ন করা হয় রান্নাবান্না করেন কিনা৷ রান্না ঘরের কাজে কতটা নিপুনা ডোনা। এর উত্তরে ডোনা পরিষ্কার জানিয়ে দেন আগে সেভাবে কখনই রান্নাবান্না করতে হত না তাঁকে৷ তিনি বলেন, “এখন লন্ডনে গেলে রান্নাঘরের দায়িত্ব তাঁকেই সামলাতে হয়। তিনি সৌরভ লন্ডনের বাড়ি গিয়ে থাকুন আর মেয়ে সানার কাছে থাকুন৷” ফলে এখন তিনি রান্না শিখেছেন৷ মাঝে মাঝেই রান্না বান্রনা চর্চা করা হয়। ‌

সৌরভ তাঁকে রান্না ঘরে কতটা হেল্প করেন এই প্রশ্নের উত্তরে ডোনা জানিয়ে দেন, “কোথাওই কোনও দিন দাদা তাঁকে হেল্প করতে আসেন না।এমনকি রান্না ঘরে ঢুকে সাহায্য করা তো অনেক দূরের কথা৷” দাদাগিরির মঞ্চে ডোনাকে নিয়ে যে মজা করা হয় তা নাকি আদতে টিআরপির জন্য করা হয় বলেও সেদিন জানিয়ে দিয়েছেন সৌরভ পত্নী ডোনা গাঙ্গুলী।

নিজের রান্না ঘরের গোল রুটি বেলার সিক্রেটও ফাঁস করেন ডোনা। নিজের হাতেই রুটি বানান তিনি। গোল রুটি বানানোর জন্য, রান্নাঘরে রুটি বেলে কোনও বাটি দিয়ে তা গোল করে কেটে নেন। সত্বেও সেদিন দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে ডোনাকে সবচেয়ে দ্রুত গোল রুটি বেলতে দেখা যায়। ডোনাকে নিয়ে মজা করলেও দাদাগিরির মঞ্চে সৌরভের মুখে বারবারই শোনা যায় ঘর গুছিয়ে রাখার দায়িত্ব ডোনার ই। সে ব্যাপারে তাকে ঘুরেও তাকাতেও হয় না।

আরও অন্যান্য খবর