৫০ বছর বয়সের সম্মুখে এসে অবশেষে চরম সিদ্ধান্ত নিয়েই ফেললেন সৌরভ গাঙ্গুলি। নিজের গোটা জীবন অত্যন্ত সততার সঙ্গে কাটিয়েছেন সৌরভ। তাই তার দিকে বেমক্কা আঙুল তুললে তার রাগ করারই কথা। আর তাই এবার রেগে গিয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েই নিলেন সৌরভ।
মোহনবাগানের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে দিলেন সৌরভ গাঙ্গুলি। এই কথা একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন মহারাজ নিজে। জানা গিয়েছে যে স্বার্থের সংঘাত এর প্রশ্ন উঠতেই এইরকম পদক্ষেপ নিয়েছেন তিনি।
সৌরভ গাঙ্গুলী এটিকে মোহনবাগানে ছিলেন। তিনি এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টরের একজন ডিরেক্টর ছিলেন। সেই পদ থেকে পদত্যাগ করেছেন সৌরভ নিজে।
গোটা ঘটনাটাই মোহনবাগান সমর্থক দের জন্য যথেষ্ট চমকপ্রদ। তারা মানতে পারছেন না যে সৌরভ গাঙ্গুলি ক্লাবের সঙ্গে আর কোনভাবেই যুক্ত নেই। কিন্তু বাস্তবটা তাদের মেনে নিতে হবে।
সৌরভ গাঙ্গুলি অনেক আঘাত পেয়ে এরকম সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন তার কাছের মানুষরা। স্বার্থের সংঘাত নিয়ে প্রশ্ন উঠেছে বলেই দাদা রেগে গিয়েছেন বলে জানাচ্ছেন তারা। নিজের গোটা জীবন অত্যন্ত সততার সঙ্গে কাটিয়েছেন সৌরভ সেখানে নিজের ক্যারিয়ারের পরবর্তী ধাপে এসে এরকম সংঘাত যে তিনি মেনে নেবেন না একথা বলাই বাহুল্য।






